চাঁদপুরে হাজী মোজাম্মেল এখন সফল খামারি
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০৫ জুন, ২০২৫ খ্রি:, ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
চাঁদপুরে হাজী মোজাম্মেল হোসেন প্রবাস জীবন শেষে এখন সফল খামারি। তিনি প্রবাস জীবনের অভিজ্ঞতা অর্জন করে তিন শতাধিক গরু ও মহিষ নিয়ে এই খামার প্রতিষ্ঠা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নে ভাটেরহদ গ্রামে প্রতিষ্ঠা করেন 'মোস্তাকিম ডেইরি ফার্ম অ্যান্ড এগ্রো' খামারে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য তিন শতাধিক গরু রয়েছে।
ছোটবেলা থেকেই তার পশুপালনের প্রতি শখ ছিল। সেই শখ থেকেই তিনি চার বছর আগে গরু পালন শুরু করেন। ‘মোস্তাকিম ডেইরি ফার্ম অ্যান্ড এগ্রো’ খামারটি নিজের ছেলের নামে গড়ে তুলেছেন। বর্তমানে এই খামারটি উপজেলায় অন্যতম বৃহৎ গরুর খামারের পরিচিতি পেয়েছে।
রূপসা উত্তর ইউনিয়নের ভাটেরহদ গ্রামের এই খামারে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য তিন শতাধিক গরু মহিষ প্রস্তুত করা হয়েছে। এসব পশুর বাজারমূল্য ৯০ হাজার থেকে ১০ লক্ষ টাকা।
খামারে বিশুদ্ধ খাবারের নিশ্চয়তায় ১৫/১৬ একর জমিতে বিভিন্ন জাতের ঘাস চাষ করা হয়েছে। ঘাস পরিবহনে ঘোড়ার গাড়ি ব্যবহার করা হয়। প্রাণীগুলোর খাদ্যতালিকায় রয়েছে চাষকৃত ঘাস, খড়, গমের ভূষি, লবণ, খৈল ও ছোলার ভুষি। কোনরূপ রাসায়নিক বা কৃত্রিম মোটাতাজাকরণের ওষুধ ব্যবহার করা হয় না।
খামারের শ্রমিক আশরাফুল ও সিরাজুল ইসলাম জানান, খামারে গরুগুলোকে নিজেদের চাষকৃত ঘাস, খড়, গমের ভুষি, লবণ, খৈল ও ছোলার ভুষি খাওয়ানো হয়। প্রাকৃতিক পরিবেশে ও অতি-যতœ করে লালন-পালন করা হচ্ছে। এজন্যই গরুগুলো সুস্থ ও আকর্ষণীয়। গরুর জন্য খাবার সংগ্রহে ঘোড়ার গাড়ি বাহন হিসেবে ব্যবহার করা হয়।
সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া বলেন, ছাত্র রাজনীতি থেকে প্রবাস জীবন, পরে জনপ্রতিনিধি এবং এখন একজন আদর্শ খামারি হাজী মোজাম্মেল যেই পরিকল্পনা গ্রহণ করেন, সেখানেই সাফল্য লাভ করতে দেখা গেছে।
হাজী মোজাম্মেল হোসেনে বলেন, খামারটি মূলত এলাকায় খাঁটি দুধ আর আমিষের চাহিদা পূরণ করতে শুরু করেছি। ঈদে নয়, সারাবছরই এখানে গরু বিক্রি করা হয়। বর্তমানে এই খামারে ১৫ জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে, যা আমার জন্য অতীব গর্বের বিষয়। আজ পর্যন্ত প্রায় অর্ধেকগুলো বিক্রি হয়ে গেছে। ঈদের আগের দিন সবার ক্রয় কৃত গরু নিয়ে যাবে। গত বছর ১০/১২টি ভুটানি গরু লালন পালন করে বিক্রি করেছি । এবছর শতাধিক ভুটানি গরু লালন পালন করছি। কারণ এগুলো সাইজে ছোট হলেও হৃষ্টপুষ্ট, দাম কম কিন্তু গোশত খুবই সুস্বাদু। এই গরুগুলো যারা একবার কিনে স্বাদ গ্রহণ করেছে, তারা আবার কিনে নিচ্ছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বদলে গেল পুলিশের অ্যান্টি টেররিজম ও কাউন্টার টেররিজম ইউনিটের নাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা খুলতে বড় বিনিয়োগের পরিকল্পনা সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে যুবশক্তির তিন নেতা আটক
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ হাজার ২৯৯ কোটি টাকার উড়ালসড়ক, কবে সুফল পাবে মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এয়ারপোর্টের অকশন ম্যানেজার পরিচয়ে আইফোন বিক্রির ফাঁদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে আগস্টের শেষে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের -নূর
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিলের দাবি
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু -তথ্য উপদেষ্টা
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের আদালতে বিচারাধীন ৪৬ লাখ মামলা, উচ্চ আদালতেই সাড়ে ৫ লাখ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজারে পাহাড়ধস আতঙ্ক, উৎকণ্ঠায় কয়েক লাখ মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












