আপনাদের মতামত
কুরবানীর গরু বন্ধ করায় বাংলাদেশ যেমন গরুতে স্বাবলম্বী হয়েছে তেমনি ভারতের বর্তমান বৈরী আচরণে বাংলাদেশ চিকিৎসা ও পর্যটন খাতে শুধু স্বাবলম্বী নয় বরং সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ
, ০৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ সাবি’, ১৩৯২ শামসী সন , ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৫ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আপনাদের মতামত
বাংলাদেশী পর্যটকরা শুধু ভ্রমণেই ভারত যেত না, সেখানে তারা বেড়ানোর পাশাপাশি বিপুল কেনাকাটাও করত। এই কেনাকাটার পরিমাণ বছরে প্রায় ৫ বিলিয়ন ডলার। কলকাতার ব্যবসায়ীরা মূলত বাংলাদেশের ক্রেতাদের টার্গেট করে ব্যবসা করে। তারা সারাবছর বাংলাদেশী ক্রেতাদের জন্য অপেক্ষায় থাকে। বাংলাদেশী ক্রেতা না থাকায় এখন তাদের ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়েছে। চিকিৎসা সেবা নেয়ার জন্য ভারতে প্রতিবছর প্রায় ২৫ লাখের বেশি বাংলাদেশী যেত। প্রতিমাসে ভারত গড়ে ২৫ হাজার মেডিক্যাল ভিসা ইস্যু করত। এখন তা কমে হয়েছে ৭০০’র মতো। এর মধ্যে বেশির ভাগই পুরনো রোগী। ভারতে চিকিৎসা নিতে গিয়ে বাংলাদেশি রোগীরা বছরে খরচ করত ৫০০ মিলিয়ন ডলার, যা ভারতের অর্থনীতিতে ২.৫ শতাংশ অবদান রাখত।
ভারতের বর্তমান মিথ্যা আস্ফালনের পর বাংলাদেশীরা ভারতীয় পণ্যবর্জন ও ভারতবিমুখ হয়েছে। পর্যটন, চিকিৎসা, কেনাকাটার জন্য তারা ভারতকেই একমাত্র গন্তব্যস্থল ভাবছে না।
এতে বাংলাদেশের লাভ হয়েছে। ভারত ছাড়া অন্য দেশগুলোর সাথে পর্যটন ও বাণিজ্যিক সম্পর্ক যেমন দৃঢ় হচ্ছে, তেমনি বাংলাদেশের চিকিৎসা, কেনাকাটা ও পর্যটন খাতও সমৃদ্ধ হচ্ছে ইনশাআল্লাহ।
কয়েক বছর আগে ভারত কুরবানির গরু বন্ধ করে দেয়ায় বাংলাদেশের খামারিরা স্বউদ্যোগে গরু লালন-পালন করে ডেইরি খাতকে স্বাবলম্বী করে তুলেছে। এখন কুরবানির চাহিদা পূরণ করেও পশু উদ্বৃত্ত থেকে যাচ্ছে।
পর্যবেক্ষকদের মতে, ভারত বাংলাদেশের সাথে ব্যবসা-বাণিজ্য সীমিত করায় আরো ভালো হবে। যেসব কৃষিপণ্য ভারত থেকে আমদানি করা হতো, সেগুলো উৎপাদনে কৃষকরা এখন অনেক বেশি তৎপর হবে। পেঁয়াজ থেকে শুরু করে অন্য কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধি করে খাতগুলোকে স্বয়ংসম্পূর্ণ করে তুলবে ইনশাআল্লাহ।
-ওয়ালীউল্লাহ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫১ কোটি জনসংখ্যার বাংলাদেশে ৫০ লক্ষাধিক নিয়মিত সশস্ত্র বাহিনীর কৌশলগত অপরিহার্যতা ও সামরিক রূপরেখা (পর্ব-১)
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশের প্রতিরক্ষা ও আবহাওয়া রাডার অবকাঠামোর মহাপরিকল্পনা কেন জরুরি? (২য় পর্ব)
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় স্বার্থ বিকিয়ে কার স্বার্থে এই তথাকথিত জ্বালানি চুক্তি!
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাকৃতিক উপায়ে শিশুর জন্ম বনাম অস্ত্রপচার নির্ভরতা সিজার বৃদ্ধির ছায়ায় হারিয়ে যাচ্ছে স্বাভাবিক জন্মলাভ (২)
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আস্তিনের বিষধর সাপ: দেশীয় মোসাদ, সিআইএ ও র-এর গুপ্তচরদের সমূলে উৎপাটন আজ সময়ের দাবি
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খাদ্য নিরাপত্তার নামে জাতিধ্বংস-জিএমও প্রত্যাখ্যানই একমাত্র পথ
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গরুর গোশত নিয়ে উগ্রবাদী চক্রান্ত রুখে দাঁড়াতে হবে
২২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদি-কাফির ষড়যন্ত্রের হাতিয়ার জিএমও- এটাকে প্রতিরোধ করা মুসলমানদের ঈমানী ফরজ দায়িত্ব
২১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অস্ত্রপচার বৃদ্ধির ছায়ায় হারিয়ে যাচ্ছে স্বাভাবিক জন্মগ্রহণ (১)
২০ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭ই মে: বসনিয়ার মসজিদ দিবস এবং এক ঐতিহাসিক প্রতিরোধের স্মৃতি
১৯ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিএমও নিষিদ্ধ করুন- জাতীয় সার্বভৌমত্ব ও প্রজন্মকে রক্ষা করুন
১৮ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র শরীয়ত উনার হুকুম হচ্ছে, বেওয়ারিশ কুকুর নিধন করা: বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: টিকা নিয়েও মিলছে না রক্ষা
১৮ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












