বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- প্রত্যেক মুসলমান জিন-ইনসান, পুরুষ-মহিলা সকলের জন্যই তাযকিয়া বা আত্মশুদ্ধি লাভ করা ফরয। সুবহানাল্লাহ! আর সেজন্য একজন হক্কানী রব্বানী শায়েখ বা মুরশিদ ক্বিবলা উনার নিকট বাইয়াত গ্রহণ করে ইলমে তাছাউফ অর্জন করাও ফরয। সুবহানাল্লাহ!‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর

কুরবানীবিরোধী ও মুসলিম বিদ্বেষী জালিম শাসক গৌরগোবিন্দের করুণ পরিণতি

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ২৮ জুন, ২০২৩, রাত ১:৫৮ আপডেট: ১৮ নভেম্বর, ২০২৬, রাত ৩:৫০
কুরবানীবিরোধী ও মুসলিম বিদ্বেষী জালিম শাসক গৌরগোবিন্দের করুণ পরিণতি

সনটি ছিলো ১৩৪৪ খ্রি.। সিলেটের তৎকালীন হিন্দু শাসক গৌর গোবিন্দের রাজ্যের এক মহল্লায় ১৩টি মুসলিম পরিবার বাস করতেন। উনাদেরই একজন ছিলেন শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহি আলাইহি। তিনি হিন্দু জালিম শাসক গৌর গোবিন্দের কারণে গোপনে সম্মানিত ইবাদত-বন্দেগী করতেন। কারণ, সেখানে প্রকাশ্যে মুসলমানদের জন্য সম্মানিত ইবাদত-বন্দেগী করা নিষিদ্ধ ছিলো। কেউই গরু জবেহ ও পবিত্র কুরবানী করতে পারতো না।
শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহি আলাইহি উনার কোনো আওলাদ ছিলেন না। সন্তানের জন্য মহান আল্লাহ পাক উনার নিকট দোয়া করে তিনি নিয়ত করলেন, যদি উনার একটি সন্তান হয় তাহলে তিনি শুকরিয়াস্বরূপ মহান আল্লাহ পাক উনার নামে একটি গরু কুরবানী করবেন। কিছুদিন অপেক্ষার পর সত্যি সত্যিই উনার একজন সন্তান দুনিয়াতে আসলেন। খুশি হয়ে তিনি শুকরিয়া করে নিয়ত মুতাবিক একদিন গোপনে একটি গরু কুরবানী করে গোশত মুসলমানদের মধ্যে বিলি করতে লাগলেন। এমন সময় একটি কাক এসে ছোঁ মেরে এক টুকরা গোশত নিয়ে গেলো। মহান আল্লাহ পাক উনার কি কুদরত মুবারক; কাক গোশতের টুকরাটি ফেললো গৌর গোবিন্দের মন্দিরের প্রধান প্রবেশ পথে।
গোবিন্দ এতে ক্ষিপ্ত হয়ে সৈন্য পাঠিয়ে শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহি আলাইহি উনাকে উপস্থিত করালো। জালিম হিন্দু শাসক গৌরগোবিন্দ শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহি আলাইহি উনার ডান হাত কেটে দিলো। নিষ্পাপ সদ্য দুনিয়াতে আসা উনার আওলাদ উনাকে পিতার সামনেই নির্মমভাবে শহীদ করলো। নাউযুবিল্লাহ!
এ অবস্থা দেখে শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহি আলাইহি উনার আহলিয়া তিনি ইন্তেকাল করলেন। শুধু এতটুকুই নয়, ওই যালিম গোবিন্দ ওই দিনই আক্রমণ চালিয়ে ওই এলাকার সকল মুসলমানদেরকে নির্মমভাবে শহীদ করে ফেললো! নাউযুবিল্লাহ!
অত্যন্ত ব্যাথিত অন্তরে শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহি আলাইহি পায়ে হেঁটে উপস্থিত হলেন সোনারগাঁয়ে শামসুদ্দিন ইলিয়াস শাহের দরবারে। ইলিয়াস শাহ সব শুনে যালিম হিন্দু শাসক গৌর গোবিন্দকে শাস্তি দেয়ার জন্য সৈন্য-সামন্ত পাঠালেন যুদ্ধ করার জন্য। বেশ কিছুদিন যুদ্ধ হলো, শত শত মুসলিম সৈন্য শহীদ হলো। কিন্তু জয় করা হলো না।
এরপর শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহি আলাইহি তিনি রওয়ানা হলেন দিল্লির পথে। দিল্লির শাসক আলাউদ্দিন ফিরোজ শাহ তুঘলক তিনি উনার নিকট হতে সব বিষয় শুনে গোবিন্দকে শায়েস্তা করার জন্য সৈন্যসহ মুসলিম সিপাহসালার সিকান্দার গাজীকে সেনাপতি করে অভিযানে পাঠালেন। কিন্তু পথিমধ্যে অনেক প্রতিকূলতার কারণে উনারা দিল্লিতে ফিরে গেলেন।
অতঃপর নতুন কিছু সৈন্যসহ আর একজন বীর সাইয়্যিদ নাসির উদ্দিন রহমতুল্লাহি আলাইহি উনাকে সেনাপতি করা হলো। মুসলিম শাসকের আদেশ পেয়ে তিনি দোয়া নিতে গেলেন উনার সম্মানিত শায়েখ হযরত খাজা নিজাম উদ্দিন রহমতুল্লাহি আলাইহি উনার দরবারে। তখন ওখানেই অবস্থান করছিলেন হযরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি তিনি। সবকিছু শুনে হযরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি সিদ্ধান্ত নিলেন তিনিও সাইয়্যিদ নাসির উদ্দিন রহমতুল্লাহি আলাইহি উনার সাথে সাথে এই অভিযানে যাবেন।
অতঃপর হযরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি উনার ৩৬০ জন সঙ্গী নিয়ে সাইয়্যিদ নাসির উদ্দিন রহমতুল্লাহি আলাইহি উনার সৈন্যবাহিনীর সাথে রওয়ানা দিলেন। পথিমধ্যে গৌর গোবিন্দের সৈন্যদের সাথে তুমুল যুদ্ধ শুরু হয় মুসলমানদের। সম্মানিত ওলীয়ে কামিলগণ উনাদের দোয়া, মহান আল্লাহ পাক উনার গায়েবী মদদ এবং হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি উনার রূহানিয়তের নিকট গৌর গোবিন্দের যাদুমন্ত্র অকার্যকর হয়ে তার বাহিনীর চরম পরাজয় হলো। নিহত হলো গোবিন্দের সেনাপতি মনা রায়। মুসলিম বাহিনী অগ্রসর হতে থাকলো গৌর গোবিন্দের রাজধানী অভিমুখে। সুরমা নদী পার হয়ে মুসলিম বাহিনী যখন প্রাসাদের নিকটবর্তী হলো, তখন হিন্দু শাসক গৌর গোবিন্দ প্রাসাদ ছেড়ে পালিয়ে যায়। মুসলমানদের সম্মানিত আযানের ধ্বনিতে গৌর গোবিন্দের প্রাসাদ ও মন্দির ভেঙ্গে টুকরো টুকরো হয়ে ধ্বংস হয়ে যায়।
উদিত হয় নতুন সূর্য। সম্মানিত কুরবানী উনার বিরোধীদের করুণ পরিণতি অবলোকন করে বিশ^। উড়তে থাকে সম্মানিত দ্বীন ইসলাম উনার পতাকা। গৌর গৌবিন্দের রাজ্যের নতুন নাম হয় জালালাবাদ, যাকে আমরা আজকে সিলেট নামে চিনে থাকি।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
আহ! কত ভয়ানক স্থান জাহান্নাম! আহ! কত ভয়ানক স্থান জাহান্নাম! ২২ ঘণ্টা আগে পাঠ্যবই ও সিলেবাসে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কোথায় থাকবে? পাঠ্যবই ও সিলেবাসে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কোথায় থাকবে? ২ দিন আগে পবিত্র সুন্নতী পোশাক বনাম আরবীয় পোশাক অনেকক্ষেত্রে ওহাবী-সালাফীসহ বিভিন্ন বাতিল আক্বীদার অন্তর্ভুক্তরা দাবি করে থাকে- “সুন্নতী পোশাক হচ্ছে আরবীয় পো… ৪ নভেম্বর, ২০২৬ ভূ-রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা: নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খ-ের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ। স… ২ নভেম্বর, ২০২৬ চাঁদ গবেষক ও একজন দর্শকের পর্যালোচনা দর্শক: আপনারা যারা চাঁদ নিয়ে কাজ করেন প্রায়শই বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন- সউদী সরকার চাঁদ না দেখে মাস শুরু কর… ১ নভেম্বর, ২০২৬ ক্বলবের সৌন্দর্যই আসল সৌন্দর্য মানুষ বাহ্যিকভাবে সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক দ্বারা নিজেকে সাজিয়ে নিজের সুন্দর ছুরত প্রকাশ করে থাকে। পোশাক অপরি… ৩১ অক্টোবর, ২০২৬ নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খন্ডের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ।… ২৮ অক্টোবর, ২০২৬ আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়... আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়... ২৩ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২) কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ… ১৯ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১) ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত… ১৮ অক্টোবর, ২০২৬ বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১) বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব… ১৪ অক্টোবর, ২০২৬ পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম… ১৩ অক্টোবর, ২০২৬