কুরবানির হাটে নিষেধাজ্ঞা, আফতাবনগরে পূজার ব্যানার! একই এলাকায় দুই নীতি কেন?
, ০৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৫ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
ফিয়াদ নওশাদ ইয়ামিন:
রাজধানীর আফতাবনগরে কুরবানির পশুর হাট নিয়ে নিষেধাজ্ঞা ও গরু সংক্রান্ত যানবাহন প্রবেশে বাধার ঘটনায় স্থানীয় মুসলমানদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কিন্তু হিন্দুদের ‘দুর্গাপূজা ২০২৬’ উপলক্ষে ব্যানার দেখা যাওয়ায় আবাসিক এলাকার দ্বিমুখী ব্যবস্থাপনা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ। পরিবেশ দূষণ ও জনদুর্ভোগের যুক্তিতে কুরবানির পশুর হাট আয়োজনে বাধা দেয়া হলেও একই এলাকায় হিন্দুদের পূজা আয়োজনের ক্ষেত্রে কী নীতি অনুসরণ করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, আফতাবনগরের জহুরুল ইসলাম সোসাইটির নাম সংবলিত স্থাপনার সামনে সংখ্যালঘু হিন্দুদের ‘দুর্গাপূজা ২০২৬’ উপলক্ষে একটি ব্যানার। অন্যদিকে, একই বছরের সংখ্যাগুরু মুসলমানদের কুরবানির সময়ের একটি সাইনবোর্ডে এলাকায় সব ধরনের গরু সংক্রান্ত যানবাহন প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকার কথা উল্লেখ রয়েছে।
দৃশ্যমান দুই ধরণের তথ্য সামনে আসার পর কুরবানির পশুর হাট নিয়ে আফতাবনগরের জহুরুল ইসলাম সোসাইটির বিরোধিতার অবস্থানের বিপরীতে হিন্দুদের পূজার আয়োজনে তাদের নীতি নিয়ে প্রশ্ন উঠেছে। কুরবানির পশুর হাটের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হলে পূজা আয়োজনের ক্ষেত্রে কী ধরনের নিয়ম অনুসরণ করা হচ্ছে, তার ব্যাখ্যা চেয়েছেন সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন উত্থাপনকারীরা।
আফতাবনগরে কুরবানির পশুর হাট নিয়ে বিতর্ক নতুন নয়। ২০২৩ সালের ২৩ মে দৈনিক আল ইহসানে প্রকাশিত ‘প্রতি বছরই কমানো হচ্ছে কুরবানীর পশুর হাট’ শীর্ষক প্রতিবেদনে রাজধানীতে কুরবানির পশুর হাটের সংখ্যা কমানো এবং আফতাবনগরে হাট বসানো নিয়ে অনিশ্চয়তার বিষয়টি উঠে আসে।
পরবর্তী সময়ে ২০২৪ সালের ১৩ জুন দৈনিক আল ইহসানে প্রকাশিত ‘পূজা-পার্বণে সরকার কোটি কোটি টাকা ভর্তুকি দিতে পারে, কুরবানীর পশুর হাট ব্যবস্থাপনায় কেন ভর্তুকি দিতে পারবে না?’ শীর্ষক মতামতধর্মী লেখায় কুরবানির পশুর হাটের ব্যবস্থাপনা, ব্যয় ও সরকারি সহায়তার প্রশ্ন তুলে ধরা হয়।
মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ দ্বীনি ইবাদত কুরবানি। ঈদুল আজহাকে সামনে রেখে পশু কেনাবেচার জন্য হাটের ব্যবস্থা করা দেশের প্রচলিত দ্বীনি ও সামাজিক ব্যবস্থার অংশ। রাজধানীর বিপুল সংখ্যক মানুষের পশু কেনার সুবিধা, যাতায়াত এবং নির্ধারিত স্থানে কেনাবেচার সুযোগ নিশ্চিত করতে পরিকল্পিত পশুর হাটের প্রয়োজন রয়েছে। তাই কুরবানীর হাট আয়োজনের ক্ষেত্রে বাধা সৃষ্টি হলে তার সুনির্দিষ্ট কারণ ও সিদ্ধান্তের ভিত্তি পরিষ্কার করা জরুরি।
আফতাবনগরে গরুসংক্রান্ত যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞার সাইনবোর্ড এবং পূজার ব্যানার সামনে আসার পর জহুরুল ইসলাম সোসাইটির কাছে কয়েকটি প্রশ্নের উত্তর প্রত্যাশিত। কুরবানির পশুর হাট নিয়ে আপত্তির সুনির্দিষ্ট কারণ কী? গরুসংক্রান্ত যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা কোন কর্তৃপক্ষের সিদ্ধান্তে দেওয়া হয়েছিল? একই আবাসিক এলাকায় ধর্মীয় আয়োজনের ক্ষেত্রে নীতিমালা কীভাবে নির্ধারিত ও প্রয়োগ করা হয়?
কুরবানির পশুর হাট নিয়ে আপত্তির কারণ ও বিধিনিষেধের ভিত্তি প্রকাশ করা এখন জরুরি। মুসলমানদের দ্বীনি ইবাদত পালনের সঙ্গে সংশ্লিষ্ট এই আয়োজন নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্পষ্ট অবস্থান থাকা উচিত। আফতাবনগরের বাসিন্দা ও কুরবানির পশু কিনতে আগ্রহী মানুষেরও জানার অধিকার রয়েছে, কোন নীতির ভিত্তিতে হাট আয়োজন ও পশুবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে ফিরলেন কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দাম কম, উৎপাদন খরচ তুলতে হিমশিম কদু চাষীদের
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধ্বংস করা হচ্ছে হাজার কোটি টাকার দেড় লাখ ইভিএম
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নেশার টাকা না পেয়ে বাড়িতে আগুন দিলো ছেলে
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর শর্ত, দাম বাড়বে শত শত পণ্যের
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাস-ট্রাক সংঘর্ষ, মর্মান্তিক মৃত্যু ১৪ জনের
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১৪ বছরের ভোগান্তি, ৩ হাজার কোটি টাকা ব্যয়, অতঃপর প্রকল্প বাতিল
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশ কর্মকর্তার ভাড়া দেয়া বাড়িতে মাদকবিরোধী অভিযান, আটক ৮৫
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশির ক্ষমতা পাচ্ছে প্রতিযোগিতা কমিশন
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা, সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাদক সংশ্লিষ্টতায় বাড়ি ভাঙচুরকে হিন্দু নির্যাতন বলে অপপ্রচার
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুষ্টিয়ায় দরবারে হামলার দৃশ্যকে মন্দির ভাঙার বলে অপপ্রচার
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












