কুকুরের কামড়ে ১৫ শিশুসহ আহত ২১
-বেওয়ারিশ কুকুর দমনে নেই উদ্যোগ
, ১৩ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ তাসি, ১৩৯০ শামসী সন, ৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২২ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
দেশজুড়ে বাড়ছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা। একই সঙ্গে বাড়ছে কুকুরের উন্মত্ত আক্রমণ। পথচারীসহ শিশুরাও রেহাই পাচ্ছে না।
গত জুমাবার পাবনার ঈশ্বরদীতে পাগলা কুকুরের কামড়ে ১৫ শিশুসহ ২১ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলার সলিমপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোহেল পারভেজ, সলিমপুর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন বাবলু মালিথা এতথ্য নিশ্চিত করেছেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোহেল পারভেজ জানান, কুকুরের কামড়ে আহত হয়ে ১৫ শিশুসহ প্রায় ২১ জন জুমুয়াবার সন্ধ্যার দিকে হাসপাতালে আসেন। তাদের প্রত্যেককে প্রতিষেধক দেওয়া হয়েছে। এর মধ্যে ৭ থেকে ১০ জনের নাম জরুরীভাবে নথিভুক্ত করা হয়েছে।
সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা বলেন, বেওয়ারিশ ও পাগলা কুকুরের উপদ্রব বেড়ে গেছে। কুকুরের কামড়ে একই এলাকার ১৫ শিশু আহত হয়েছে। ছয় জন বয়স্ক মানুষও আহত হয়েছেন। এই বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ওই এলাকার বিট পুলিশ অফিসারের মাধ্যমে ২১ জনের আহত হওয়ার খবর জানতে পেরেছি। এলাকায় পাগলা কুকুরের উপদ্রব যাতে কমে যায় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)