কী ঘটেছিল জঙ্গল সলিমপুরে -বাবার জন্য কান্না থামছে না মুনতাহার
, ০৩ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৯ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
চট্টগ্রাম থেকে সংবাদদাতা:
পতেঙ্গায় র্যাব-৭ এর কার্যালয়ের সামনের মাঠের এক কোণে টাঙানো হয়েছে একটি শামিয়ানা। যা আড়াল করে রেখেছে এক চরম নির্মম সত্যকে। সেই শামিয়ানার ভেতরে শেষবারের মতো গোসল করানো হচ্ছে র্যাব’র উপ-সহকারী পরিচালক (ডিএডি) মোতালেব হোসেন ভূঁইয়াকে। আর ঠিক তার সামান্য দূরে, শামিয়ানা ঘেরা সেই জায়গাটুকুর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ৯ বছর বয়সী এক শিশু, সিদরাতুল মুনতাহা। অবুঝ মেয়েটি কিছুতেই বুঝতে পারছে না, ভেতরে কী হচ্ছে। তার কান্নার দমকে কেঁপে উঠছে শরীর। কেউ একজন এসে তাকে জড়িয়ে ধরলেন, কিন্তু মুনতাহার কান্না থামছে না। কান্নার সঙ্গে জড়িয়ে যাচ্ছে কেবল একটি শব্দ ‘আব্বু’ ‘আব্বু’। কিন্তু হায়! শামিয়ানার ওপাশ থেকে যে আর কোনো সাড়া আসবে না, তা কে বোঝাবে এই ছোট্ট শিশুটিকে?
শামিয়ানার নিচ থেকে যখন মরদেহ জানাজার খাটিয়ায় তোলা হলো, মুনতাহার সেই ‘আব্বু’ ডাকটি আরও তীব্র হয়ে উঠলো। কিন্তু নিথর বাবা নীরব, তার সাড়া দেওয়ার আর কোনো সাধ্য নেই।
আইনশৃঙ্খলা বাহিনীর এক অভিযানে গত সোমবার সন্ধ্যায় জঙ্গল সলিমপুরের গহীন পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানার খোঁজে অভিযানে গিয়েছিল র্যাব’র একটি দল। সেখানে ঘোষণা দিয়ে চারদিক থেকে র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটার সেই বর্বরোচিত হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান নায়েব সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়া। এ সময় তার আরও তিন সহকর্মী গুরুতর আহত হন। পরে জেলা পুলিশের বিশাল একটি দল গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে।
চট্টগ্রামের সীতাকু- উপজেলার দুর্গম অঞ্চল জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে হামলার মুখে পড়েন র্যাব সদস্যরা। সন্ত্রাসীদের হামলায় নিহত হন র্যাব কর্মকর্তা মোতালেব। হামলাকারীরা প্রথমে তার সরকারি অস্ত্র ছিনিয়ে নিয়ে পায়ে গুলি করে। পরে তিনি মাটিতে লুটিয়ে পড়লে লাঠি, রড ও কাঠ দিয়ে পিটিয়ে হত্যা করে।
জানা যায়, জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী ইয়াসিনের অনুসারীরাই এ হামলার নেতৃত্ব দিয়েছে। শীর্ষ সন্ত্রাসী ইয়াসিনও ঘটনাস্থলে ছিল। একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা ইয়াসিন এখন বিএনপি’র পরিচয়ে চলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন মুরগি বাজারে আসছে, গোশত হবে লাল, ডিম পাড়বে বেশি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর স্ত্রী গ্রেপ্তার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কৃষি কর্মকর্তা রতন চন্দ্রকে বদলি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে -ফখরুল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদ চলে নিজস্ব কার্যপ্রণালী বিধিতে -স্বরাষ্ট্রমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যত্রতত্র উন্নয়নের নামে অর্থ ব্যয় করায় ফান্ড সংকটে ডিএনসিসি -প্রশাসক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করল সরকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশ্রয়ণের ঘরে থাকছেন না ‘আশ্রিত’রা, বিক্রি করে দিয়েছেন অনেকে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ বছরে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)