মহিলাদের প্রকাশিত কিতাব থেকে ধারাবাহিক পর্ব (৪০)
কিতাব: ১০০ টি চমৎকার ঘটনা
, ০৯ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ তাসি, ১৩৯০ শামসী সন, ০১লা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১৮ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মহিলাদের পাতা
“অবশ্যই এই ঘটনা সমূহের মধ্যে রয়েছে জ্ঞানীদের জন্য নছীহত।” (পবিত্র সূরা ইউসুফ শরীফঃ পবিত্র আয়াত শরীফ নং ১১১)
“পূর্ববর্তীদের ঘটনাসমূহ পরবর্তীদের জন্য নছীহত স্বরূপ”
ঘটনা-৩৪: মিতব্যয়ীতা ও খোদাভীতি
সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি ছিলেন কাপড় ব্যবসায়ী। এর দ্বারাই তিনি জীবিকা নির্বাহ করতেন। খিলাফত মুবারকের দায়িত্ব গ্রহণ করার পরদিন যথারীতি কয়েক খানা চাদর হাতে নিয়ে তিনি বাজারে চললেন। পথিমধ্যে সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার সাথে সাক্ষাৎ হলে তিনি বললেন, “আপনি যদি বেচাকেনায় লিপ্ত থাকেন তবে খিলাফতের কাজ কি করে চলবে?” সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম বললেন, “আমি যদি ব্যবসার কাজ না করি তাহলে আমার পরিবার-পরিজন কিভাবে চলবে?” তখন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, সাইয়্যিদুনা হযরত আবূ উবায়দা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নিকট চলুন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে আমিনুল উম্মত উপাধিতে ভূষিত করেছিলেন। তিনি আপনার জন্য বাইতুল মাল হতে কিছু ভাতা ধার্য করে দিবেন। তারপর উভয়ে সাইয়্যিদুনা হযরত আবূ উবায়দা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নিকট গেলেন এবং এসকল বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করলেন। সে অনুযায়ী তিনি সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার খিলাফত মুবারক পরিচালনার আনজাম বাবদ একজন মধ্যম শ্রেণীর মুহাজিরের সমপরিমাণ ভাতা ধার্য করে দিলেন। এই ভাতা দিয়েই তিনি উনার সংসার খরচ ও জরুরত সমাধা করতেন।
একদিন সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি উনার আহলিয়ার নিকট মিষ্টি কিছু খাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। উনার আহলিয়া, উহা বানানোর মতো কোনো ব্যবস্থা নেই বলে জানালেন। কিন্তু তখন হতে উনার আহলিয়া প্রতিদিনের খরচ হতে একটু একটু করে বাঁচিয়ে রেখে একদিন কিছু মিষ্টি খাবার তৈরি করেন এবং সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনাকে খেতে দেন। তখন সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি জানতে চাইলেন যে, সেদিন বলা হলো এধরনের খাবার তৈরি করার ব্যবস্থা নাই তাহলে আজকে কিভাবে সম্ভব হলো? উনার আহলিয়া বললেন, “আসলেই কোনো ব্যবস্থা ছিলো না, তবে আপনি যেহেতু ইচ্ছা পোষণ করেছিলেন তাই আমি সংসারের প্রতিদিন খরচ থেকে যৎসামান্য যা কিছু সম্ভব তা বঁাঁচিয়ে জমিয়ে রাখতে শুরু করলাম। আজকে এতদিন পরে (কোনো কোনো মতে প্রায় ছয় মাস) কিছু জমা হয়েছে যা দিয়ে এ খাবারের ব্যবস্থা করেছি।” সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি খেতে খেতে বললেন, “অভিজ্ঞতায় বুঝা গেল, এই পরিমাণ ভাতা আমরা বায়তুল মাল হতে বেশি নিয়ে থাকি, এটা আমাদের দরকার নেই।” তারপর তিনি ওই পরিমাণ ভাতা গ্রহণ করা কমিয়ে দিলেন। সুবহানাল্লাহ!
উনার মহাসম্মানিত বিছালী শান মুবারকের পূর্বে তিনি উনার মহাসম্মানিত লখতে জিগার সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনাকে বললেন, ‘বায়তুল মালে যা কিছু আছে, আমার বিছালী শান মুবারকের পরে তা পরবর্তী খলীফার নিকট জমা দিয়ে দিবেন।’ হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, ‘উনার বিছালী শান মুবারক প্রকাশের পর উনার নিকট কোনো টাকা পয়সা ছিল না। একটি দুধওয়ালী উট, একটা পেয়ালা এবং একজন খাদিম ছিল।’ অন্য বর্ণনায় আছে, ‘একটি রুমাল এবং একটি বিছানাও ছিল।’
পবিত্র দ্বীন ইসলাম উনার প্রথম খলীফা এত প্রতাপশালী হওয়ার পরও এই অতি সামান্য মাল-সামানা রেখেই দুনিয়া হতে চিরবিদায় নেন। মিতব্যয়ীতা, তাক্বওয়া বা খোদাভীতির বিরল দৃষ্টান্ত রেখে গিয়েছেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতা উভয়েই দ্বীনদার হওয়া ব্যতীত দ্বীনদার সন্তান আশা করা সম্পূর্ণ বৃথা (১)
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (১)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারী সমাজের জন্য একটি জরুরী ফিকির!
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“মৃত্যু দেখে দেখে নসীহত হাছিল করতে হবে”
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত সালমা বিনতে হাফসা রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৮)
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












