কিছু নিত্যপণ্য আমদানিতে কমছে শুল্ক
রোজায় ভোজ্যতেল, চিনি ও খেজুরের মতো পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক কমানোর কথা বিবেচনা করছে সরকার।
আওয়ামী লীগ সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অর্থ, বাণিজ্য, খাদ্য ও কৃষি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে জরুরি বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেয়।
গত রোববার এই আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বাণিজ্য মন্ত্রণালয় ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুর আমদানির জন্য ন্যূনতম মার্জিনসহ এলসি খোলার বিষয়ে অগ্রাধিকার দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ করেছে।
পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে বাংলাদেশের জন্য সাতটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোটা রাখার জন্য প্রতিবেশী দেশকে অনুরোধ করতে ভারত সফরের পরিকল্পনা করছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
এ ছাড়া, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কার্ডধারী এক কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে চাল, চিনি, ভোজ্যতেল ও মসুরের ডাল বিক্রি অব্যাহত রাখবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।