কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে করা মামলার শুনানি শুরু
, ১৫ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৪ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৩ আগস্ট, ২০২৩ খ্রি:, ১৯ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ধারাবাহিকভাবে মামলাগুলোর শুনানি শুরু হয়েছে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) থেকে। ভারত সরকার এবং মামলাকারীদের বক্তব্য শুনবে দেশের প্রধান বিচারক ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ।
কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল নিয়ে কতগুলো মামলা হয়েছে তা উল্লেখ করা হয়নি আনন্দবাজারের প্রতিবেদনে। তবে কাতারভিত্তিক আল-জাজিরা সূত্রে জানা গেছে, শুনানির জন্য আবেদন জমা পড়েছে প্রায় ২০টি। এসব আবেদনকারীদের মধ্যে রয়েছে ব্যক্তি, গ্রুপ ও বিভিন্ন রাজনৈতিক দল। আবেদনগুলোতে বলা হয়েছে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলে সরকারের সিদ্ধান্ত অবৈধ ও অসাংবিধানিক।
সাংবিধানিক বেঞ্চটি এ মাসের শুরুর দিকেই গঠন করা হয়েছে। তারা অনুপুংখ সরকারি সিদ্ধান্তের বৈধতা খতিয়ে দেখবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) থেকে প্রতিটি কার্য দিবসেই এই মামলার শুনানি হবে দেশের। তবে সোমবার এবং জুমুয়াবার অন্যান্য মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। তাই সপ্তাহের এই দু’দিন ৩৭০ ধারা মামলার শুনানি হবে না।
গত ১১ জুলাই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ২৭ জুলাইয়ের মধ্যে সব পক্ষকে তাদের আবেদন একত্রিত করে আদালতে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর কোনও আবেদন গ্রহণ করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়।
২০১৯ সালের ৫ অগস্ট পার্লামেন্টে কেন্দ্র জানায়, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ নম্বর ধারা তুলে নেওয়া হচ্ছে। ফলে বিশেষ মর্যাদা হারায় কাশ্মীর। জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ - দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়। এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে আদালতে এসব মামলা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বিতর্কিত বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেয়ার প্রস্তাব স্পিকারের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দশ বছর যুদ্ধ করার প্রস্তুতি রয়েছে ইরানের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢামেক হাসপাতাল থেকে অর্ধশত দালাল আটক
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে জড়ালে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে শুল্ক ছাড় ও ওয়ান স্টপ সার্ভিসের দাবি
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মৌজা রেটে দিতে হবে সম্পদ কর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিলেট অঞ্চলে পতিত জমিতে সবুজ বিপ্লব
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সড়ক উন্নয়নে বড় সমস্যা ভূমি অধিগ্রহণ -মন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি মাসে একদিন ডিএসসিসিতে ‘ক্লিনিং ডে’ ঘোষণা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেয়া হবে -কৃষিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)