কালিয়াকৈরের ঐতিহ্য ‘ধনীর চিড়া’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দেড়শ’ বছরের ঐতিহ্য ‘ধনীর চিড়া’। এ চিড়ার দাম প্রতি কেজি ৪০০ টাকা। কখনো কখনো তা ৫০০ টাকা কেজি দরেও বিক্রি হয়। ঐতিহ্যবাহী ‘ধনীর চিড়া’ খ্যাতি ছড়িয়ে পড়েছিল সুদূর ইংল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের বারবাড়ীয়া গ্রামে এ চিড়ার উদ্ভব ঘটে। তারপর সেই বিখ্যাত চিড়ার নাম হয় ‘ধনীর চিড়া’।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৮৬০ সালের দিকে স্থানীয় এক ব্যক্তি অভাবগ্রস্ত অবস্থায় সাহায্যের জন্য বলিয়াদী জমিদার বাড়িতে যান। তখন জমিদার সাহায্য হিসেবে কিছু ধান দিয়েছিলেন তাকে। তখন তিনি চিন্তা করলেন, ধান থেকে চাল করে ভাত রান্না করলে কিছুদিনের মধ্যে তা শেষ হয়ে যাবে। তাই, দীর্ঘদিন খাওয়ার আশায় ঢেঁকিতে চিড়া কুটলে কেমন হয়। সেই চিন্তা করে ঢেঁকিতে চিড়া কুটে বিস্মিত হন। এই ধানে এত সুস্বাদু চিড়া হয়! সব ধানের চিড়া না কুটে কিছু ধান বীজ হিসেবে বুনেন এবং প্রতিবেশীদেরও কিছু ধানের বীজ দেন। এভাবেই পুরো এলাকায় বিস্তার লাভ করে এ ধানের জাত।
‘গাজীপুরের ইতিহাস ও ঐতিহ্য’ তথ্যসূত্র থেকে জানা যায়, ১৮৮৬ সালের দিকে ইংরেজদের এক অনুষ্ঠানে তৎকালীন ঢাকার গভর্নর উপঢৌকন হিসাবে কয়েক মণ ধনীর চিড়া পাঠায়। অনুষ্ঠানে বিভিন্ন অতিথিরা এ চিড়ার মান ও স্বাদের প্রশংসা করে। পরে তারা চিড়া প্রস্তুতকারীকে রাষ্ট্রীয়ভাবে আমন্ত্রণ জানালেও যেতে সম্মত হয়নি। কেননা, সে সময় ঢাকার মসলিন কাপড় যখন বিখ্যাত হয়েছিল, তখন ব্রিটিশ বেনিয়া দস্যুরা কারিগরদের আঙুল কেটে দিয়েছিল, যাতে তারা আর মসলিন না বানাতে পারে।
যা হোক’ বর্তমানে গাজীপুর কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় কিছু দোকানে বিক্রি হয় ধনীর চিড়া। খেতে সুস্বাদু হওয়ায় চাহিদাও আছে বেশ। বাজারে প্রকারভেদে সাধারণ চিড়া বিক্রি হয় ৭০ থেকে ৮০ টাকায়, সেখানে ধনীর চিড়া বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০০ টাকায়। তারপরও এর ব্যাপক চাহিদা। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ চিড়া নিয়ে যাচ্ছেন। অল্প কয়েকটি পরিবার এই চিড়া তৈরি করায় ব্যাপক চাহিদা থাকলেও তারা চাহিদামতো সরবরাহ করতে পারে না।
মূলতঃ নয়া শাইল ধান দিয়ে এ চিড়া তৈরি করা হয়। সে ধান এখন বেশি পাওয়া যায় না। যতটুকু পাওয়া যায়, তার দাম অনেক বেশি। এ কারণে চাহিদামতো চিড়া তৈরি করা সম্ভব হয় না।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।