কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধের পেছনে ‘ষড়যন্ত্র’ দেখছেন প্রকৌশল শিক্ষার্থীরা
, ২৩ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৩ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আলোচনার টেবিল ছেড়ে কারিগরি শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে দেশে নৈরাজ্য তৈরির উসকানি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা। এমন কর্মকা-ের পেছনে গভীর ষড়যন্ত্র দেখছেন তারা।
গতকাল মঙ্গলবার (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এসব কথা জানান।
বুয়েট শিক্ষার্থীরা বলেন, তাদের দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নের জন্য কমিটি গঠনের পর সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রকৌশলী এবং ডিপ্লোমাধারী উভয় পক্ষকেই আলোচনার টেবিলে ডাকেন এবং সবার যুক্তি-তর্ক সমানভাবে উপস্থাপনের সুযোগ করে দেন, যেন কারো প্রতি কোনোরূপ বৈষম্য তৈরি না হয়।
তারা বলেন, আলোচনার টেবিলে সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও গাজীপুরে রেলপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে ডিপ্লোমাদের পক্ষ থেকে। সংস্কার কমিশনে ডিপ্লোমাদের পক্ষ থেকে যে প্রতিনিধিরা গিয়েছেন, তারাই সড়ক অবরোধ করে সহিংস আন্দোলনে যাওয়ার জন্য ক্রমাগত উসকানি দিয়ে যাচ্ছেন।
বুয়েট শিক্ষার্থীরা আরও বলেন, এর মধ্যে একজন আইডিইবির সদস্য নাজিম সরকার, যিনি কমিশনের ওয়ার্কিং গ্রুপে আছেন, তিনি নিজেই ডিপ্লোমাদের গ্রুপে পোস্ট করছেন যে, শুধুই আলোচনার টেবিলে সমাধান সম্ভব নয়। তারা আলোচনার টেবিলে গিয়ে এখন কেন জনদুর্ভোগ করে সড়ক অবরোধের উসকানি দিচ্ছেন? গায়ের জোরে দাবি আদায় করতে চাইলে আলোচনার টেবিলে কেন এলেন?
তারা বলেন, আলোচনার টেবিল ছেড়ে সড়ক ও রেলপথ অবরোধ কোনো যৌক্তিক সমাধান হতে পারে না। এগুলো শুধুই বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা এবং আমরা এসব কর্মসূচিকে গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছি যা প্রথাগত আন্দোলনকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছে। কমিশনের ওয়ার্কিং গ্রুপে থাকা আইডিইবির সদস্য ইউনুস চিহ্নিত আওয়ামী লীগের দোসর এবং ৫ আগস্টের আগে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সদস্য ছিলেন। আমরা জানি না ডিপ্লোমাধারীরা কীভাবে একজন স্বৈরাচারের দোসরকে তাদের প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)