রাজধানীতে দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারী গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ‘ইউসুফ গ্রুপ’-এর তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
, ১৮ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
শুক্রবার (১৭ জুলাই) রাত ১২টার দিকে আদাবর ১৩ নম্বর রোড এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: নয়ন, ইয়াসীন ও শাকিল। পুলিশ জানিয়েছে, তারা আদাবর এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
আদাবর থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার দুপুরে আদাবর উত্তর কাঁচাবাজার এলাকায় একটি বড় ধরনের ডাকাতি সংঘটিত করার পরিকল্পনা ছিল এই চক্রটির। তবে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতেই আদাবর থানা পুলিশের একটি বিশেষ দল আলিফ হাউজিং খালপাড় এলাকায় অভিযান চালায়। সেখান থেকে দেশীয় অস্ত্রসহ এই তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, গ্রেফতার ব্যক্তিরা এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। আজ দুপুরে একটি বড় ডাকাতির উদ্দেশ্যে তারা অস্ত্র জড়ো করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এই চক্রের বাকি সদস্যদের ধরতেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যে যত ট্রলই করেন না কেন, দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারবেন না: শিক্ষামন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খুলনায় মেয়ে হত্যা মামলায় বাবা গ্রেফতার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আগস্টে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে যেসব সুবিধা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চাপের মুখে পড়ায় ‘অভ্যুত্থানের’ হুঁশিয়ারি ইরানের কট্টরপন্থিদের
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসলামাবাদ সমঝোতা স্মারক বাতিল, প্রথমবারের মতো জানাল ইরান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবনায় আওয়ামী লীগ নেতাকে গলাকেটে হত্যা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৭ বছর চিকিৎসাক্ষেত্রে যোগ্যদের পদোন্নতি হয়নি: রিজভী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্ধ থাকা রেল স্টেশন এখন গোয়ালঘর-মুরগির ফার্ম!
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ শুরুর আগের চেয়েও খারাপ অবস্থায় যুক্তরাষ্ট্র: সাবেক মার্কিন রাষ্ট্রদূত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)