রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
ইলমে তাছাউফ

কামিল শায়েখ উনার ছোহবত মুবারকের গুরুত্ব ও ফযীলত (১০)

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, দুপুর ১২:৫৬ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৭:৩৯
কামিল শায়েখ উনার ছোহবত মুবারকের গুরুত্ব ও ফযীলত (১০)

এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করা হয়েছে-
عن حضرت بهذ بن حكيم عن ابيه عن جده رضى الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من استقبل العلماء فقد استقبلنى ومن زار العلماء فقد زارنى ومن جالس العماء فقد جالسنى ومن جالسنى فكانما جالس ربى وفى رواية اخرى من زار عالما فكانما زارنى ومن زارنى فكانما زار الله ومن زار الله فقد غفر له.
অর্থ: “হযরত বাহয ইবনে হাকীম রহমতুল্লাহি আলাইহি তিনি উনার পিতা থেকে, উনার পিতা উনার দাদা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণনা করেন, মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি উলামায়ে হক্কানী-রব্বানীগণ উনাদেরকে সম্মান করলো সে মূলত আমাকেই সম্মান করলো এবং যে উনাদের যিয়ারত মুবারক লাভ (সাক্ষাৎ) করলো প্রকৃতপক্ষে সে আমারই পবিত্র যিয়ারত মুবারক লাভ করলো এবং যে উনাদের সাথে বসলো প্রকৃতপক্ষে সে আমার সাথে বসলো আর যে আমার সাথে বসলো সে মূলত খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার সাথেই বসলো। ”
অপর রেওয়ায়েতে বর্ণিত রয়েছে, “যে ব্যক্তি কোনো হক্কানী-রব্বানী আলিম, মহান আল্লাহ পাক উনার ওলী উনার যিয়ারত মুবারক করলো, সে প্রকৃতপক্ষে মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যিয়ারত মুবারক করলো। আর যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যিয়ারত মুবারক করলো সে প্রকৃতপক্ষে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার সাথে যিয়ারত মুবারক করলো। আর যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার যিয়ারত মুবারক করলো মহান আল্লাহ পাক তিনি তাকে ক্ষমা করে দিবেন। ” সুবহানাল্লাহ! (কানযুল উম্মাল, র্আ রাফিয়ী)
সুতরাং পবিত্র হাদীছ শরীফ ও উক্ত ওয়াক্বিয়া থেকেই ছোহবত ইখতিয়ারের বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠেছে। কাজেই আমাদের সকলের উচিত হক্কানী রব্বানী আলিম তথা আল্লাহওয়ালা উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার করা।

ছোহবত মুবারক ইখতিয়ারের আদব:

প্রত্যেকটি জিনিসের আদব রয়েছে। আর ইলমে তাছাউফ উনার মূলেই হলো আদব। কাজেই আদব ছাড়া কিছুই হাছিল করা কসি¥নকালেও সম্ভব নয়। আদব উনার তো কোন শেষ নেই। এখানে ছোহবত ইখতিয়ার করার কতিপয় আদব উল্লেখ করা হলো-
. মহাসম্মানিত হযরত শায়েখ আলাইহিস সালাম উনার প্রতি সর্বোচ্চ হুসনে যন পোষণ করতে হবে। কোন প্রকার চূ-চেরা, ক্বীল-ক্বাল করা যাবে না।
* মহাসম্মানিত হযরত শায়েখ আলাইহিস সালাম উনার প্রতিটি আদেশ-নির্দেশ মুবারক অক্ষরে অক্ষরে পালন করার সর্বাত্মক কোশেশ করতে হবে।
* হযরত শায়েখ আলাইহিস সালাম উনার ছোহবত মুবারক ইখতিয়ারের সময় নিজেকে জ্ঞান শূণ্য মনে করতে হবে। নিজের অনেক জ্ঞান বিদ্যা রয়েছে তা কোন জাহির করার চেষ্টা করা যাবে না। অন্যথায় হালাক হতে হবে।
* মহাসম্মানিত হযরত শায়েখ আলাইহিস সালাম উনার মুবারক অনুমোদন ছাড়া বসা চরম আদবের খিলাফ এবং হালাকীর কারণ।
* হযরত শায়েখ আলাইহিস সালাম উনার সামনে বসার ক্ষেত্রে অত্যন্ত আদব বজায় রাখবে। নামাযের ছূরতে বসতে হবে।
* বসার ক্ষেত্রে অবশ্যই কাতার কাতার হয়ে সুন্নতী কায়দায় বসতে হবে। খেজুরের দানার ন্যায় ছড়িয়ে-ছিটিয়ে বসা সুন্নতের খিলাফ।
* মহাসম্মানিত হযরত শায়েখ আলাইহিস সালাম উনার প্রতিটি ক্বওল শরীফ অত্যন্ত আদব, মুহব্বত ও মনযোগ সহকারে শুনতে হবে।
* মহাসম্মানিত হযরত শায়েখ আলাইহিস সালাম তিনি বায়াত করানোর সময় খালিছ নিয়তে, মনযোগ সহকারে শুনতে হবে, তারপর উনার বাক্য মুবারক শেষ হলে অতঃপর সালিক বলবে।
* মহাসম্মানিত হযরত শায়েখ আলাইহিস সালাম উনার মকবুল মুনাজাত শরীফ উনার সময় তিনি বাক্য মুবারক শেষ করার পর; সালিক জোরে জোরে আমীন আমীন বলবে।

ছোহবত মুবারক ইখতিয়ার করার প্রসঙ্গে মহাসম্মানিত হযরত শায়েখ আলাইহিস সালাম উনার আদেশ মুবারক:

এ প্রসঙ্গে পঞ্চদশ হিজরী শতাব্দীর মুজাদ্দিদ ও ইমাম, মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, “প্রত্যেক মুরীদের জন্য স্থানকালের পার্থক্য অনুযায়ী স্বীয় মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার ছোহবত মুবারক ইখতিয়ার করতে হবে। সেই সাথে উনার পৃষ্ঠপোষকতায় প্রকাশিত আহলে সুন্নত ওয়াল জামায়াত উনার আক্বীদা ও আমল সম্বলিত, সম্মানিত শরীয়ত ও সম্মানিত সুন্নত মুবারক উনাদের পথিকৃত, যামানার তাজদীদী মুখপত্র দৈনিক আল ইহসান শরীফ, মাসিক আল বাইয়্যিনাত শরীফ পাঠ এবং আনজুমানে আল বাইয়্যিনাত উনার মজলিস করতে হবে। ”
উল্লেখ্য, হযরত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার ছোহবত মুবারক ইখতিয়ার করা সম্পর্কে তিনি আরো ইরশাদ মুবারক করেন, “যারা নিকটে অবস্থান করে তারা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাযে পাঁচবার ছোহবত মুবারক ইখতিয়ার করবে। যারা একই মহল্লায় থাকে তারা প্রতিদিন কমপক্ষে একবার। যারা একই শহর বা গ্রামে থাকে তারা সপ্তাহে কমপক্ষে জুমুয়াসহ আরো দুই বা মোট তিনবার। যারা সেই শহর বা গ্রামের বাইরে বসবাস করে তারা সপ্তাহে কমপক্ষে একবার। যারা পার্শ্ববর্তী জেলাগুলোতে বসবাস করে তারা মাসে অন্ততপক্ষে একবার। যারা দূরবর্তী জেলাগুলোতে অবস্থান করে তারা কমপক্ষে তিন মাসে একবার। যারা নিকটবর্তী দেশে অবস্থান করে তারা কমপক্ষে ছয় মাসে একবার। আর যারা দূরদেশে বসবাস করে তারা কমপক্ষে বৎসরে একবার শায়েখ আলাইহিস সালাম উনার ছোহবত মুবারক ইখতিয়ার করবে। তবে যে ব্যক্তি তার শায়েখ বা মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার যতবেশি ছোহবত মুবারক ইখতিয়ার করবে তার মর্যাদা-মর্তবা ততবেশি হবে। পবিত্র ইছলাহ বা পরিশুদ্ধি, তায়াল্লুক, নিসবত এবং নৈকট্য মুবারক ততবেশি হাছিল হবে। ” সুবহানাল্লাহ!
কাজেই, মহান আল্লাহ পাক তিনি সবাইকে হাকীকীভাবেই খালিছ আল্লাহওয়ালা হওয়ার জন্য সাইয়্যিদুনা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার নিকট বাইয়াত হয়ে উনার ছোহবত মুবারক ইখতিয়ার করার তাওফীক্ব নছীব করুন। আমীন! (সমাপ্ত)
-মুহম্মদ হুসাইন নাফে’।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব ৩ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: ৪ দিন আগে তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম ৫ দিন আগে কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার ছোহবত ও খিদমত মুবারকের দ্বারা সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুবারক হাছিল হয়ে থাকে হযরত আব্দুর রহীম মুুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার শায়েখ হযরত খাজা সাইয়্যিদ আব্দুল্লাহ আক… ৬ নভেম্বর, ২০২৬ সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব ৫ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: ৪ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১) পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১) ২৮ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯) ২৭ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮) ২৬ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭) ২৫ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৬) ৩৮। মুর্শিদ কিবলা উনার জাহিরী অবস্থা বা ছিফতের প্রতি লক্ষ্য করবে না। বরং উনার বাতিনী অবস্থা বা ছিফতের প্রতি সর… ২৪ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫) ২২ অক্টোবর, ২০২৬