কানের ভেতরে মাকড়সার বাসা!
ওয়াইল্ড নামে সেই ব্যক্তি একটি স্মার্টবাড ব্যবহার করে কানের ভেতরের অস্বস্তির কারণ অন্বেষণ করতে চেয়েছিলো- এটি একটি ক্যামেরা দিয়ে সজ্জিত কান-পরিষ্কারের ইলেকট্রনিক ডিভাইস, উচ্চ প্রযুক্তির ছ-টিপের মতো। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যামেরা দিয়ে দেখার পর ওয়াইল্ড খুঁজে পায় তার কানে বাসা বেঁধেছে মাকড়সা। যা দেখে উদ্বিগ্ন হয়ে পড়ে এই নারী।
চেশায়ার-ভিত্তিক তিন সন্তানের মা যুক্তরাজ্যের জরুরি নম্বরে কল করে বলেছে, “আমি এটি বের করার চেষ্টা করছিলাম। যুক্তরাজ্যের জরুরি নম্বর ১১১তে কল করার পর আমার কানে গরম জলপাই তেল দেয়ার পরামর্শ দেয়া হয়। অবশেষে মাকড়সাটি আমার কান থেকে বেরোয়। এটি তেলে ঢাকা ছিল এবং আমার শিশুর নখের আকারের ছিল - প্রায় ১ সেন্টিমিটার। মাকড়সাটি বের করার পর তার কান থেকে রক্তক্ষরণ হচ্ছিল এবং তার শ্রবণশক্তি দুর্বল ছিল। চিকিৎসকদের সাথে পরামর্শ করার পর তাকে এক সপ্তাহের অ্যান্টিবায়োটিক দেয়া হয়।
কিছুদিন পর, ওয়াইল্ড আবার কানে ব্যাথা অনুভব করতে শুরু করে, যার ফলে তাকে স্মার্টবাড ব্যবহার করে আবার তার কানের ভেতরের অংশ দেখার দরকার হয়ে পড়ে।
ওয়াইল্ড দ্রুত হাসপাতালের ইএনটি বিভাগে যায় এবং চিকিৎসকরা তাকে একটি ভয়ঙ্কর রোগের কথা জানায়। তারা বলে, ওয়াইল্ড- এর কানে রীতিমতো সংসার পেতে বসেছে মাকড়সারা। হাসপাতালের চিকিৎসকরা এরকম ঘটনা আগে দেখেনি। চিকিৎসকরা তার কান পরিষ্কার করে মাকড়সার বাসা ধ্বংস করে। ওয়াইল্ড দাবি করেছে, সে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে তা সন্তানের জন্ম দেবার থেকেও কঠিন।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।