মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

কাতার সোজা করতে বলায় ইমামকে পানিতে চুবাতে চাইলেন ইউএনও

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, রাত ১২:৩৬
কাতার সোজা করতে বলায় ইমামকে পানিতে চুবাতে চাইলেন ইউএনও

কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লায় জুম্মার নামাজে কাতার সোজা করতে ইউএনওর গায়ে হাত দিয়ে সরিয়ে দেওয়ার অভিযোগে এক মসজিদের ইমামের চাকরি চলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে বিষয়টিকে মিথ্যা বলছেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফোরকান এলাহী অনুপম।
জুমুয়াবার (১৩ অক্টোবর) জুমার নামাজের সময় কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ভাটরা কাছারী কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ফোরকান এলাহী অনুপম লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত।
স্থানীয়রা জানান, জুমুয়াবার জুম্মার নামাজ পড়তে ভাটরা কাছারী জামে মসজিদে যান লালমাই উপজেলা নির্বাহী অফিসার ফোরকান এলাহী অনুপম। এসময় মসজিদে খুতবা চলছিল। খুতবা শেষ হলে ইকামত দেওয়ার সময় সবাইকে কাতার সোজা করে দাঁড়াতে বলেন ইমাম আবুল বাসার। এসময় প্রথম সারিতে থাকা ইউএনও ফোরকান এলাহী অনুপম একটু বেশি সামনে থাকায় ইমাম তাকে হাতে ধরে একটু সরিয়ে দেন। মসজিদ ভর্তি মানুষের সামনে হাতে ধরে সরিয়ে দেওয়াটাই মাওলানা আবুল বাসারের কাল হলো। নামাজ শেষ করেই মসজিদের পুকুর পাড়ে ইমাম আবুল বাসারকে এবং মুয়াজ্জিন পারভেজ হোসেনকে ডেকে নিয়ে ইমামকে উদ্ভট প্রশ্ন করেন। পরে তার জবাব না দিতে পারায় ঘটনাস্থলে থাকা ইউপি চেয়ারম্যান ওই ইমামকে আর নামাজ পড়াতে হবে না বলে জানান।
বিষয়টি নিশ্চিত করে ইমাম মাওলানা আবুল বাসার বলেন, আমি ইউএনও স্যারকে চিনতে পারিনি। তিনি একটু সামনে এসে দাঁড়ালে আমি কাতার সোজা করে দাঁড়াতে বলি। তিনি শার্ট-প্যান্ট পরা ছিলেন। হাত দিয়ে একটু সরিয়ে দিয়ে কাতারটা সোজা করি। পরে নামাজ শেষ হলে একজন মসজিদে এসে খবর দেয় পুকুর পাড়ে যাওয়ার জন্য। আমি আর মুয়াজ্জিন পুকুর পাড়ে গেলে একজন বলে ওঠেন, আপনি কি উনাকে চেনেন? তিনি হলেন আমাদের উপজেলার নির্বাহী অফিসার। আমি স্যারকে বললাম স্যার আমি আপনাকে চিনতে পারিনি। ক্ষমা করে দেন। এটা বলার সাথে সাথেই আমাকে বলেন, আপনি কত বড় ইমাম হয়েছেন তা এখনই বোঝা যাবে, আপনাকে পানিতে চুবাব। আপনার এখন ইন্টার্ভিউ হবে। আপনি কীভাবে চাকরি পেলেন? বলে তিনি উদ্ভট প্রশ্ন করতে থাকেন। পরে চেয়ারম্যান সাহেব আমাকে বলেন আপনার আর নামাজ পড়াতে হবে না এখানে। পরে আমি চলে আসি বাড়িতে।
ঘটনার কথা অস্বীকার করে লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফোরকান এলাহী অনুপম বলেন, ইমামের বিরুদ্ধে রাষ্ট্রদোহীতার অভিযোগ এসেছিল আমার কাছে। নামাজে আমার সঙ্গে ইমামের কিছুই হয়নি। যা বলা হচ্ছে তা একদমই মিথ্যা।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ৩ ঘণ্টা আগে হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৬ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ৬ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ৬ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ৬ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ৭ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ৭ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ৭ ঘণ্টা আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ৭ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ৭ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ৭ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ৮ ঘণ্টা আগে