কাতারে জরুরি সম্মেলনে প্রত্যাশা পূরণ হবে না: বিশ্লেষক
নিজস্ব প্রতিবেদক:
কাতারের দোহায় অনুষ্ঠিত জরুরি সম্মেলন থেকে দখলদার ইসরাইলের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়ার বিষয়ে জনসাধারণের প্রত্যাশা হয়তো পূরণ হবে না বলে মন্তব্য করেছেন দোহা ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি।
তিনি বলেন, সম্ভাব্য পদক্ষেপগুলোর মধ্যে থাকতে পারে সামরিক জোট গঠন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, ইসরাইলি বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়া কিংবা আব্রাহাম অ্যাকর্ড থেকে প্রত্যাহার। তবে সম্মেলনের আগে যে ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে, তা ‘সম্ভবত কিছুটা বেশি’ হয়ে গেছে।
এলমাসরি বলেন, সম্মেলনে প্রত্যাশার তুলনায় তেমন ফল আসবে না, কারণ এখানে অনেক দেশ রয়েছে। তাদের স্বার্থ ভিন্ন ভিন্ন, আর সবাই এ ধরনের পদক্ষেপে একমত নয়।
তিনি আরও বলেন, আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত যে ভুল ছিল, তা এখন পরিষ্কার হওয়া উচিত। কিন্তু তবুও দেশগুলো ওই চুক্তি থেকে বেরিয়ে আসবে বলে তিনি খুব একটা আশা করছেন না। আমি মনে করি, এটা অসম্ভব। কারণ সংযুক্ত আরব আমিরাত, মরক্কোর মতো দেশগুলো ইসরাইলের সঙ্গে তাদের সম্পর্ককে মূল্যবান মনে করে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।