প্রায় ৩২ হাজার গয়নার দোকান ভ্যাট দেয় নাদ
, ৭ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৪ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
দেশের প্রায় ৩২ হাজার গয়নার দোকান মূল্য সংযোজন কর (ভ্যাট) দেয় না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সংস্থাটি বলছে, মোট ৪০ হাজার গয়নার দোকানের মধ্যে মাত্র আট হাজার দোকান ভ্যাট দেয়। গত অর্থবছরে এসব দোকান থেকে প্রায় ১০০ কোটি টাকা ভ্যাট আদায় হয়েছে।
দেশজুড়ে খুচরা ও পাইকারি দোকানে বিক্রি পর্যবেক্ষণের জন্য রাজস্ব বোর্ড ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বা বিক্রয় ডেটা কন্ট্রোলার বসানোর উদ্যোগ নেওয়ার পর বিষয়টি আলোচনায় আসে।
রাজস্ব বোর্ডের ভাষ্য, ডিভাইসগুলো বসানো হলে ভ্যাট ফাঁকি রোধ ও রাজস্ব আদায় বাড়তে পারে। ভ্যাট আদায়ের ক্ষেত্রে বাংলাদেশ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) দিক থেকে বিশ্বে সর্বনিম্ন।
গত ১৫ বছর ধরে সরকার ইলেক্ট্রনিক সেলস রেজিস্টার চালু করে সার্বিক কর আদায় বাড়াতে খুচরা বিক্রেতাদের ভ্যাটের আওতায় আনার চেষ্টা করছে। তারপরও অনেক দোকানে এই যন্ত্র নেই।
পরিস্থিতি বদলানোর অংশ হিসেবে রাজস্ব বোর্ড সম্প্রতি বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ২৩ হাজার সদস্যকে ইএফডি সিস্টেমের আওতায় আনতে বৈঠক করে। তারা গয়নার দোকানে এখন পর্যন্ত মাত্র এক হাজার ইএফডি বসাতে পেরেছে।
ভ্যাট নিবন্ধন ও ইএফডি স্থাপনের জন্য সব দোকানে চিঠি দিতে বাজুসকে অনুরোধ করেছে রাজস্ব বোর্ড।
রাজস্ব বোর্ডের ভ্যাটনীতি অনুবিভাগের সদস্য আবদুর রউফ বলেন, শুধু জুয়েলারি ব্যবসায়ীরাই নন, আরও অনেক খাতই ভ্যাটের আওতার বাইরে থেকে গেছে।
'এখন আমরা প্রতিটি খাতকে ভ্যাটের আওতায় আনার উদ্যোগ নিয়েছি। গয়নার দোকান দিয়ে শুরু করছি। বাজুস বলেছে, তারা এনবিআরকে সহযোগিতা করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হলো এমপিপুত্রকে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের চীন সফরে কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, আশা বেইজিংয়ের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে -জ্বালানিমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনুমোদন প্রক্রিয়া ‘সহজ’ হচ্ছে, ১৪ দিনে ব্যবসা শুরু করা যাবে -বাণিজ্যমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)