কাঁচা মরিচ গাছ যে নিয়মে লাগালে বাম্পার ফলন হবে
অনেকেই বাড়ির আঙিনায় বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পছন্দ করে। এই চাষগুলো বাণিজ্যিকভাবে না করলেও এগুলো দ্বারা পারিবারিক চাহিদা মেটানো সম্ভব। তবে অনেকের চাষবাস করার ইচ্ছা থাকলেও জায়গার অভাবে তা করা হয় না। বিশেষ করে যারা শহরে বসবাস করে জমির অভাবে তাদের চাষ করা হয় না।
কেননা শহরে চাষবাসের জমি পাওয়াটাই মুশকিলের ব্যাপার। তবে গ্রামীণ জীবনে এধরনের চাষবাস সচরাচর করা হয়। গ্রামে চাষের জমি সচরাচর থাকার কারণে প্রায় প্রত্যেকেরই সেখানে চাষবাসের সুযোগ পাওয়া যায়। তবে বর্তমানে কিছু কিছু পদ্ধতি আবিষ্কার হয়েছে যার মাধ্যমে অল্প কিছু জায়গার মধ্যেও চাষাবাদ করা যায়।
বারান্দা বা বেলকুনিতে বিভিন্ন ফলমূল, ফুল এবং সবজির চাষ করতে পারেন। বর্তমানে শহরের বড় বড় বিল্ডিং এর ছাদ ও ব্যালকনিতে দেখা যায় ছাদ বাগান এবং বেলকনি বাগান। যেগুলোতে নিত্যপ্রয়োজনীয় শাক সবজি চাষ করা হয়। যেমন: মরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা ইত্যাদি। তবে জায়গার পরিমাণ বেশি হলে প্রায় সকল ধরনের সবজি এখানে চাষ করা সম্ভব।
তা থেকে বাণিজ্যিকভাবে স্বাবলম্বী না হলেও পারিবারিক চাহিদা মেটানো সম্ভব। এগুলোতে নিজের পছন্দ অনুযায়ী ফুল, ফল এবং সবজি যৌথভাবে চাষ করা যায়। তবে এই পদ্ধতিতে চাষ করতে হলে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। কেননা চাষ করতে হলে অবশ্যই মাটির প্রয়োজন।
এই ছাদ এবং বেলকনি বাগানগুলোতে খুব কম মাটি ব্যবহার করে কিভাবে চাষ করা সম্ভব এই কৌশল অবলম্বন করতে হবে। কেননা এগুলোতে অধিক মাটি রাখার ব্যবস্থা কম থাকে। এমন ভাবে স্থাপন করতে হয় যেন সুন্দর ভাবে পানি সেচের ব্যবস্থা থাকে। তাহলে জানুন কিভাবে অল্প জায়গার মধ্যে মরিচের চারা লাগিয়ে সারাবছর মরিচের চাহিদা পূরণ করা যায়।
যার জন্য প্রয়োজন শুধু অল্প কিছু জমি। আর যদি জমি না থাকে তাহলে বাসার ছাদে চাষাবাদ করতে পারবেন। অতিরিক্ত পানি জমলে গাছের গোড়া পচে গাছটি মারা যেতে পারে। সেজন্য প্রথমে যে কোন একটা বড় সাইজের বোতল নেবেন। বোতলের নিচে কেটে দিয়ে তার ভেতর মাটি ঢুকিয়ে দিবেন এবং পরে বোতলটিতে প্রয়োজনমতো জৈব সার এবং পানি দিতে হবে।
এভাবে আস্তে আস্তে গাছটি বড় হবে এবং এর মধ্যে ফুল এবং মরিচ আসতে শুরু করবে। যা দিয়ে পারিবারিক চাহিদা মেটানো সম্ভব। উক্ত পদ্ধতিতে মরিচসহ আরো বিভিন্ন প্রকার সবজি চাষ করা সম্ভব। বর্তমানে ইন্টারনেটে আরো এরকম শত শত চাষ পদ্ধতির নিয়ম-কানুন রয়েছে যার মাধ্যমে বাড়ির ফাঁকা জায়গা সকল ধরনের চাষ করা সম্ভব।
এই মরিচ চাষের জন্য বোতলের চারদিকে দু ইঞ্চি দূরত্ব অন্তর অন্তর সুষমভাবে ছিদ্র করে নিতে হবে।এই ছিদ্র করার আরেকটি সুবিধা হচ্ছে মাটিতে অক্সিজেনের অভাব পূরণ করা। তারপর মরিচের চারাটি বোতলটি তলানির ছিদ্র দিয়ে ঢুকিয়ে মুখ দিয়ে বের করতে হবে।
তারপর বোতলটি জৈব সার যুক্ত মাটি দিয়ে পরিপূর্ণ করতে হবে। এবং তা উপুর করে দেয়ালের সাথে বেঁধে নিতে হবে। বোতলটি এভাবে রাখলে মরিচের চারাটি প্রথমে উল্টো হয়ে থাকবে। পরে আস্তে আস্তে গাছটির মাথা ঘুরিয়ে সোজা হয়ে যাবে।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।