কলার পচন ঠেকাতে কিছু কৌশল
, ১৬ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪রবি’ ১৩৯১ শামসী সন , ০২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ১৯ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
পাকতে পাকতে কলা কালো হবেই। তবে এই প্রক্রিয়াকে ধীর করতে রয়েছে সাধারণ পদ্ধতি।
কলা একটি গ্রীষ্মম-লীয় ফল। এই ধরনের অন্যান্য ফলের মতো কলাও ঠা-া পরিবেশে সংরক্ষণ আদর্শ নয়। তাই এই ফল ফ্রিজে রাখা চলবে না, রাখতে হবে কক্ষ বা সাধারণ তাপমাত্রায়। বিশেষ করে অপরিপক্ক কলা ফ্রিজে রাখা একেবারেই ঠিক না। কলা সবুজ থাকতেই ফ্রিজে রাখলে পাকার ক্ষমতা কমে যায়।
আর যদি কাঁচা কলা তাড়াতাড়ি পাকার উদ্দেশ্য নিয়ে ফ্রিজে রাখেন তাহলে সেই কলা পরবর্তীতে ফ্রিজ থেকে বের করে নিলেও তা পরে আর নাও পাকতে পারে।
আর কলাকে পাকার সুযোগ দিতে হবে, নইলে তা সবুজ রং এবং কষ স্বাদেই আটকে থাকবে। কলা যত বেশি পাকবে, তা ততটাই মিষ্টি, নরম এবং বাদামি রং ধারণ করতে থাকবে। এই রং পরিবর্তনের মানে ফল নষ্ট হয়ে যাওয়া নয়, এটাই ফলটি পাকার স্বাভাবিক প্রক্রিয়া।
কলা যদি ফ্রিজে রাখতেই চান তবে কলার গায়ে বাদামি দাগ দেখা দিলে তারপর রাখতে হবে। এই দাগ থেকে বোঝা যায় যে, কাঁচা কলায় থাকা স্টার্চ বা শ্বেতসার পাকার পর চিনিতে পরিণত হয়েছে। খোসা কালো হয়ে যাওয়া কলাগুলো দেখে পঁচা মনে হলেও এগুলো খাওয়ার যোগ্য।
কলা থেকে সর্বোচ্চ স্বাদ পেতে হলে- পেকে পুরোপুরি বাদামী দাগ হয়ে কালো দাগ যাওয়ার আগ পর্যন্ত ব্যবহার করা। কলার পরিপূর্ণ স্বাদ পাওয়ার ক্ষেত্রে এই ধরনের কলাগুলোই যুগোপযোগি।
পয়সা খরচ করে কেনা কলা বেশিদিন রেখে খেতে চাইলে কিনতে হবে আধা পাকা অবস্থায়। তাহলে কক্ষ তাপমাত্রায় রেখে খেতে পারবেন।
কলা কখনও ব্যাগে বা বদ্ধ স্থানে রাখা যাবে না, এতে পাকার প্রক্রিয়া ব্যহত হবে। তবে যত যাই করা হোক না কেনো কলা কয়েক সপ্তাহের মধ্যে নষ্ট হবেই।
তাই কালো হয়ে যাওয়া কলা খেতে না চাইলে অল্প পরিমাণে কলা কিনতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












