কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত দুই শতাধিক, নিখোঁজ বহু
, ২৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১২ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৬৭০ জন। আরও শত শত অধিবাসী এখনো নিখোঁজ রয়েছে।
গত সোমবার (১০ আগস্ট) দেশটির পশ্চিমাঞ্চলে ৭.৪ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। কলম্বিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, চলতি শতাব্দীতে দেশটিতে আঘাত হানা এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
এদিন ভূমিকম্পে কেঁপে ওঠে পশ্চিম কলম্বিয়ার বিভিন্ন শহর। পার্শ্ববর্তী ভেনেজুয়েলা, ইকুয়েডর ও পানামাতেও কম্পন অনুভূত হয়েছে। মূল ভূমিকম্প আঘাত হানার কয়েক ঘণ্টার মধ্যে দেশটিতে অন্তত ২১টি পরাঘাত (আফটারশক) অনুভূত হয়।
দেশটির বৃহত্তম শহর ‘কালি’ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি। স্থানীয় কর্মকর্তাদের হিসাবে, সেখানে অন্তত ৬৫টি ভবন ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও প্রায় ৩৮০টি ভবন।
ধসে পড়া ভবনের নিচে বহু অধিবাসী আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারের জোর চেষ্টা চালাচ্ছে।
জরুরি অবস্থা ঘোষণা:
ভূমিকম্পের পর জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। প্রেসিডেন্ট বলছে, মানুষের জীবন রক্ষা এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার।
নিখোঁজের তালিকা বাড়ছে:
ভূমিকম্পের পর স্বজনদের খুঁজে পেতে বিভিন্ন ডিজিটাল ডেটাবেইসে নিখোঁজ ব্যক্তিদের তথ্য জমা দিতে শুরু করে স্থানীয় বাসিন্দারা।
গত সোমবারই বিকেল নাগাদ একটি ডেটাবেইসে ১৪০০-র বেশি মানুষের তথ্য জমা পড়ে। তাদের বেশিরভাগই কালি ও পেরেইরা শহরের বাসিন্দা। সময়ের সঙ্গে সঙ্গে এই সংখ্যা বেড়েই চলেছে। উদ্ধারকাজ চলতে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ক্ষয়ক্ষতি পরিদর্শনের জন্য পশ্চিমাঞ্চলের কয়েকটি বিমানবন্দরে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিযেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদন্ড
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি হামলার আশঙ্কায় এয়ার ফোর্স ওয়ান নয়, ক্যাটারিং ট্রাকে করে গোপনে পালায় সন্ত্রাসী ড্রাম্প
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে পাচার করছে ইসরায়েল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর ১০৮ হামলা
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে নজিরবিহীন দাবানল, চলছে নির্বিচার গ্রেপ্তার
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, রণক্ষেত্র রাঁচি
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সামরিক ঘাঁটি নিয়ে রাশিয়ার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর সিরিয়ার
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্রিটিশ নৌবাহিনীর জাহাজে ড্রোন ক্যামেরা থেকে তথ্য যাচ্ছিল চীনে
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ চীনের, বদলাতে পারে সমীকরণ
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র গরমে শুকিয়ে যাচ্ছে ইউরোপের প্রধান নদীগুলো
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)