ইরানি হামলার আশঙ্কায় এয়ার ফোর্স ওয়ান নয়, ক্যাটারিং ট্রাকে করে গোপনে পালায় সন্ত্রাসী ড্রাম্প
, ২৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১২ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের পক্ষ থেকে হত্যার হুমকির পর সন্ত্রাসী ড্রাম্পকে গোপনে একটি সামরিক বিমানে তুরস্ক থেকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়েছিলো। অথচ সে সময় হোয়াইট হাউস জানিয়েছিলো, ড্রাম্প ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে করে ব্রিটেনে যাচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
প্রতিবেদন অনুযায়ী, ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্কের রাজধানী আঙ্কারায় থাকা সন্ত্রাসী ড্রাম্পকে গোপনে সরিয়ে নেওয়া হয়, তার বিরুদ্ধে ইরান সংশ্লিষ্ট একটি বিশ্বাসযোগ্য হুমকি পাওয়ার পর।
আঙ্কারা ছাড়ার সময় ক্যামেরার সামনে পুরোনো এয়ার ফোর্স ওয়ানে ওঠার কয়েক মিনিট পরই তাকে গোপনে সি-৩২এ বিমানে স্থানান্তর করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এ পুরো প্রক্রিয়ায় বিমানবন্দরের সাধারণ ক্যাটারিং সরবরাহের ট্রাক ব্যবহার করা হয়, যাতে তার অবস্থান গোপন রাখা যায়।
পরে ড্রাম্পকে একটি মার্কিন সামরিক সি-৩২এ বিমানে করে যুক্তরাজ্যে পাঠানো হয়। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা সংবাদমাধ্যম দুটিকে এই গোপন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে।
এ সময় ড্রাম্পের প্রকৃত অবস্থান সাংবাদিকদের পাশাপাশি হোয়াইট হাউসের কিছু কর্মকর্তার কাছ থেকেও গোপন রাখা হয়েছিলো। এমনকি পুরোনো এয়ার ফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদেরও বিমানের জানালার শেড বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। অনেক সাংবাদিক এবং হোয়াইট হাউসের কিছু কর্মী তখনও মনে করেছিলো, ড্রাম্প ওই বিমানেই রয়েছে।
জানালার শেড বন্ধ রাখার কারণ সম্পর্কে ড্রাম্প বলেছিলো, তারা সম্ভবত ‘বিপজ্জনক একটি ফ্লাইটে’ ছিলো। এরপর সে বলে, ‘কিন্তু আমি (মারা) গেলে তোমরাও যাবে, তাই না?’
কাতারের উপহারের নতুন বিমান এড়িয়ে পুরোনো বিমানে ওঠে ড্রাম্প:
ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফর ছিলো কাতারের উপহার দেওয়া নতুন বোয়িং ৭৪৭-৮ বিমানে সন্ত্রাসী ড্রাম্পের প্রথম আন্তর্জাতিক সফর। বিমানটির দ্রুত সংস্কার ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে নানা প্রশ্ন উঠেছে।
তবে তুরস্ক থেকে ব্রিটেন যাওয়ার সময় ড্রাম্প পুরোনো হালকা নীল রঙের ‘এয়ার ফোর্স ওয়ান’ ব্যবহার করবে বলে আগেই জানিয়েছিলো। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সে বলেছিলো, ‘পুরোনো দিনের কথা মনে করে’ সে ওই বিমানেই ব্রিটেন যাবে।
হোয়াইট হাউসের ব্যাখ্যা:
গোপন তৃতীয় বিমানে সন্ত্রাসী ড্রাম্পের যুক্তরাজ্য যাত্রার খবর প্রকাশের পর হোয়াইট হাউসের কাছে মন্তব্য জানতে চাওয়া হয়। জবাবে যোগাযোগ পরিচালক স্টিভ বলে, বিমানটিতে ড্রাম্প ও তার কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য উচ্চপর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করা হয়েছে।
তার ওপর ‘অনেক শত্রুর নজর’ রয়েছে উল্লেখ করে স্টিভ বলে, এসব হুমকি মোকাবিলায় প্রশাসন তাদের হাতে থাকা সব ধরনের ব্যবস্থা নিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদন্ড
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত দুই শতাধিক, নিখোঁজ বহু
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে পাচার করছে ইসরায়েল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর ১০৮ হামলা
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে নজিরবিহীন দাবানল, চলছে নির্বিচার গ্রেপ্তার
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, রণক্ষেত্র রাঁচি
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সামরিক ঘাঁটি নিয়ে রাশিয়ার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর সিরিয়ার
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্রিটিশ নৌবাহিনীর জাহাজে ড্রোন ক্যামেরা থেকে তথ্য যাচ্ছিল চীনে
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ চীনের, বদলাতে পারে সমীকরণ
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র গরমে শুকিয়ে যাচ্ছে ইউরোপের প্রধান নদীগুলো
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












