তীব্র গরমে শুকিয়ে যাচ্ছে ইউরোপের প্রধান নদীগুলো
, ২৭ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১১ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৭ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
প্রচণ্ড দাবদাহ ও বৃষ্টির অভাবে শুকিয়ে যাচ্ছে ইউরোপের কয়েকটি গুরুত্বপূর্ণ নদী। পানির স্তর এতটাই নিচে নেমে গেছে যে, মহাকাশ থেকেও এই ভয়াবহ সংকট স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
উপগ্রহ থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, শুকনো ভূমির বুক চিরে বয়ে চলা একসময়ের বিশাল নদীগুলো এখন মৃতপ্রায়। পানি কমে যাওয়ায় নদীর বিশাল তীর ও পানির নিচে লুকিয়ে থাকা দীর্ঘ বালুচর জেগে উঠেছে। ২০২৩ সালের স্বাভাবিক পানিপ্রবাহের অবস্থার সঙ্গে তুলনা করলেই বোঝা যায়, ইউরোপের এই গুরুত্বপূর্ণ নৌপথগুলোর বর্তমান দশা কতটা শোচনীয়।
বর্তমানে ইউরোপ পৃথিবীর সবচেয়ে দ্রুত উষ্ণায়নের শিকার হওয়া মহাদেশ। একের পর এক দাবদাহ মাটি ও নদীর আর্দ্রতা শুষে নিচ্ছে, আর দীর্ঘস্থায়ী খরা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।
এর প্রভাবও বিশাল। ইউরোপের নদীগুলো শুধু পণ্য পরিবহনের প্রধান মাধ্যমই নয়, বরং বিদ্যুৎকেন্দ্র শীতল রাখা, পানিবিদ্যুৎ উৎপাদন, পর্যটন শিল্প এবং বন্যপ্রাণীদের আবাসস্থল হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নদীগুলো শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ, অর্থনীতি এবং বাস্তুতন্ত্র-সবাই চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে।
এ বছর ইউরোপের নদীগুলোতে পানি কমে যাওয়া নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে ইউরোপের অন্যতম দুটি গুরুত্বপূর্ণ নৌপথ-দানিউব এবং রাইন নদীর অবস্থা সবচেয়ে বেশি খারাপ। জার্মানি থেকে কৃষ্ণসাগর পর্যন্ত ১০টি দেশের ওপর দিয়ে বয়ে চলা ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী দানিউবের পানি হাঙ্গেরিতে রেকর্ড পরিমাণ নিচে নেমে গেছে।
সংবাদ সংস্থা এপি-র মতে, গত সোমবার বুদাপেস্টে দানিউবের পানির স্তর মাত্র ৪ ইঞ্চিতে নেমে আসে, যা ২০১৮ সালের রেকর্ড ১৩ ইঞ্চির চেয়েও অনেক কম। চলতি সপ্তাহে মধ্য ও পূর্ব ইউরোপে নতুন করে দাবদাহ শুরু হওয়ায় শহরটির তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট (৩৮ ডিগ্রি সেলসিয়াস) ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর ১০৮ হামলা
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে নজিরবিহীন দাবানল, চলছে নির্বিচার গ্রেপ্তার
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, রণক্ষেত্র রাঁচি
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সামরিক ঘাঁটি নিয়ে রাশিয়ার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর সিরিয়ার
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্রিটিশ নৌবাহিনীর জাহাজে ড্রোন ক্যামেরা থেকে তথ্য যাচ্ছিল চীনে
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ চীনের, বদলাতে পারে সমীকরণ
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম্পত্য কলহ ও মানসিক সংকটে সন্ত্রাসী সেনারা
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদারদের অভিযান আমাদের প্রতিরোধের অঙ্গীকার দুর্বল করতে পারবে না -হামাস
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদি আরবের সাথে কূটনীতি ফলপ্রসূ নয়; সামরিক জবাব জরুরি
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মক্কা চুক্তি ইরানের বিরুদ্ধে নয়, জানালো তুরস্ক
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে ইয়েমেনের হামলা
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)