কাঁঠাল থেকে বিস্কুট তৈরি করে তাক লাগিয়ে দিলেন শ্রীপুরের উদ্যোক্তা
, ২৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১২ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
গাজীপুর সংবাদদাতা:
দেশের জাতীয় ফল কাঁঠালের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে কাঁঠাল দিয়ে বিস্কুট উৎপাদন শুরু করেছেন গাজীপুরের শ্রীপুরের উদ্যোক্তা আব্দুস সাত্তার। তার এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে স্থানীয় ভাবে অফলাইন ও অনলাইন ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। উৎপাদনের শুরু থেকেই কাঁঠালের বিস্কুটের চাহিদা বাড়তে থাকায় আগামী মৌসুমে আরও বড় পরিসরে উৎপাদনের পরিকল্পনা করছেন তিনি।
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা পৌর এলাকার বৈরাগীরচালা গ্রামের মোহতাহিনা ফুড কারখানায় এ বছর পরীক্ষামূলকভাবে কাঁঠালের বিস্কুট উৎপাদন শুরু করেন আব্দুস সাত্তার। চলতি মৌসুমে প্রায় ৫০০টি কাঁঠাল ব্যবহার করে বিস্কুট তৈরি করা হয়েছে। বাজারে আসার পর থেকেই পণ্যটি অনলাইন ও অফলাইন- উভয় মাধ্যমে ক্রেতাদের ইতিবাচক সাড়া পাচ্ছে।
উদ্যোক্তা আব্দুস সাত্তারের দীর্ঘদিনের শখ বিদেশ ভ্রমণ। গত বছর চীন সফরে গিয়ে তিনি কাঁঠাল থেকে তৈরি বিভিন্ন ধরনের খাদ্যপণ্য দেখে অনুপ্রাণিত হন। দেশে ফিরে প্রতিবছর অবহেলায় নষ্ট হওয়া কাঁঠালের মূল্য সংযোজনের বিষয়ে ভাবতে শুরু করেন। সেই চিন্তা থেকেই এ বছর পরীক্ষামূলকভাবে কাঁঠালের বিস্কুট উৎপাদনের উদ্যোগ নেন।
তিনি জানান, প্রতিটি বিস্কুটে প্রায় ২০ শতাংশ কাঁঠালের পাল্প ব্যবহার করা হচ্ছে। ফলে বিস্কুটে কাঁঠালের স্বাদ ও প্রাকৃতিক সুগন্ধ বজায় থাকে, যা প্রচলিত বিস্কুটের তুলনায় একে ভিন্নতা এনে দিয়েছে।বর্তমানে ৮০০ গ্রাম ওজনের একটি প্যাকেট ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।
আব্দুস সাত্তার বলেন,চীন সফরে গিয়ে দেখেছি, কাঁঠাল দিয়ে নানা ধরনের খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। সেখান থেকেই অনুপ্রেরণা পেয়েছি। এবার সীমিত পরিসরে কাঁঠালের বিস্কুট উৎপাদন শুরু করেছি। আগামী মৌসুমে কাঁঠাল দিয়ে আরও বিভিন্ন ধরনের খাদ্যপণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বলেন, কাঁঠালের বহুমুখী ব্যবহার বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। বর্তমানে দেশে কাঁঠাল দিয়ে প্রায় ৫২ ধরনের খাদ্যপণ্য তৈরি হচ্ছে এবং এর অনেকগুলো বিদেশেও রপ্তানি হচ্ছে। উদ্যোক্তা আব্দুস সাত্তারের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। প্রয়োজন হলে কৃষি বিভাগ থেকে তাকে সব ধরনের কারিগরি সহায়তা দেওয়া হবে।
স্থানীয়দের মতে, কাঁঠালের মতো মৌসুমি ফলের এমন মূল্য সংযোজনমূলক উদ্যোগ একদিকে যেমন কৃষকদের উৎপাদিত ফলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সহায়তা করবে, তেমনি দেশীয় খাদ্যশিল্পে নতুন সম্ভাবনারও দ্বার খুলে দেবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ঠিকমতো সার পাই না-তেলের দামও বাড়ছে, এ বছর কী হয় আল্লাহই জানে’
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাবেক ওসি রাকিবুলের অডিওর সত্যতা মিলেছে
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যন্ত্রাংশ ঘোষণায় বন্দরে এলো বিএমডব্লিউ রেসিং কার ও ৫ ট্রাক
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষক-কর্মকর্তাদের বেতন আটকে দিলেন চুয়েট ভিসি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিল্ডিং রেগুলেটরি অথরিটিকে শক্তিশালী করা হচ্ছে -গণপূর্তমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে চায় ‘পতিত দোসররা’ -রিজভী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিষিদ্ধ দলের কর্মকান্ড চালাতে দেয়া হবে না -ডিবি প্রধান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্মার্ট ঢাকা নয়, আগে বাসযোগ্য ঢাকা চাই -রাজউক চেয়ারম্যান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুনর্নবা উদ্ভিদের ছোট ছোট গোলাপি-বেগুনি ফুলের গুচ্ছ ও সবুজ পাতা। ভেষজ উদ্ভিদটি ‘লাল মাকড়সা’ নামেও পরিচিত। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়ন চব্বিশ এলাকার রাস্তার ধার থেকে তোলা।
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












