রেসিপি:
কলমি শাকে চিংড়ি মাছ রান্নার প্রণালী
, ১৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৬ আগস্ট, ২০২৩ খ্রি:, ২২ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
আমাদের দেশে প্রায় সব মৌসুমে কলমি শাক পাওয়া যায়। কিন্তু অঞ্চল ভেদে নানা ভাবে রান্না করে থাকেন এই কলমি শাক। কিন্তু রান্নায় যদি একটু ভিন্নতা আনা যায়, তাহলে ক্ষতি কি? ঠিক তেমনি এতে যদি সামান্য গুড়া চিংড়ি দিয়ে দেওয়া হয় তাহলে তো কথাই নেই। তাহলে জানুন এই পদের রেসিপি-
উপকরণ: কলমি শাক দুই আটি, এক কাপ চিংড়ি ছাড়িয়ে ধুয়ে কেটে নিতে হবে।
প্রণালী: প্রথমে কলমি শাকগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এবার একটা পাত্রে শাকগুলো কুচি করে কেটে নিতে হবে। এখন চিংড়ি মাছের ভেতরে সামান্য হলুদ ও লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতর পরিমাণ মত তেল দিয়ে দিতে হবে। যখন তেলটা গরম হয়ে আসবে তখন চিংড়ি মাছগুলো তেলের ভিতর দিয়ে দিতে হবে।
এবার মাছগুলো ভালোভাবে নেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন প্যানের ভিতর পেয়াজ কুচি দিয়ে দিতে হবে। এরপর এর মধ্যে দশ থেকে বারোটি কাঁচা মরিচ চিরে দিয়ে দিতে হবে। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে সামান্য ভেজে নিতে হবে। সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে এর মধ্যে কুচি করা শাকগুলো দিয়ে দিতে হবে। এরপর এর মধ্যে পরিমাণ মত লবণ দিয়ে দিতে হবে। এবার চুলার আচটা মিডিয়াম তাপে রেখে ভালোভাবে নেড়ে এটাকে চুপসে নিতে হবে। এরপর চুলার আচ লো করে দিয়ে এটা নেড়ে দিতে হবে।
তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিট জ্বাল দিতে হবে। যখন শাকটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুড়া দিয়ে দিতে হবে।
এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখন এই শাকটা ভাজা ভাজা করে নিতে হবে। যখন শাকের ভিতরের পানি একদম শুকিয়ে যাবে তখন এটা নামাতে হবে। শাকের ভিতর কোন পানি না থাকে সেটা খেয়াল রাখতে হবে। যখন শাকটা একদম ঝুরো ঝুরো হয়ে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে। এই শাকটা দুপুরে ভাতের সাথে খাওয়া যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি যার অন্তরকে প্রসারিত করেন তাকেই হিদায়েত দান করেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (৪)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৪)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি মূলত দ্বীন ইসলাম উনাকেই পুনরুজ্জীবিত করলেন”
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












