শিশু পরিচর্যা (জন্মের দ্বিতীয় মাস)
(গত ১৫ মুহররমুল হারাম শরীফের পর)
২ মাস বয়সে শিশুর ঘুম:
জন্মের পর থেকে শুরু করে এক মাস অতিক্রম হবার পর, বাচ্চার ঘুমের তেমন কোন বড় পরিবর্তন আসে না হয়তো, বেশ কয়েক ঘন্টা একটানা ঘুমানো এই বয়সী শিশুর কাছ থেকে আশা না করাই ভালো। এরা অল্প সময় ঘুমাবে, এবং ঘন ঘন খাবে, আবার ঘুমিয়ে পড়বে।
রাতে কোন কোন বাচ্চা অনেকটুকু সময় ঘুমিয়েও কাটাতে পারে। সেক্ষেত্রে, আপনি হবেন গুটি-কয়েক সৌভাগ্যবান বাবা-মায়ের মধ্যে একজন। এ সময়ের পর থেকে আস্তে আস্তে জেগে থাকা এবং ঘুম-উভয়টির সময়ই আস্তে আস্তে প্রলম্বিত হতে থাকবে। বাচ্চার নির্দিষ্ট সময়ে ঘুমানোর কোলে নেয়া না নেয়া, কিংবা নির্দিষ্ট সময়ে খাওয়ানো ইত্যাদি অভ্যাস করানোর আরো বেশ কয়েকটি মাস অপেক্ষা করুন, এই বয়সে বাচ্চাকে তার নিজস্ব চাহিদামত ঘুম, খাওয়ানো এবং মায়ের সান্নিধ্যে রাখুন।
শিশুর কান্না:
এসময় কোনো কোনো বাচ্চা তুলনামুলকভাবে একটু বেশী কান্না করতে পারে। চেক-আপ করিয়ে যদি সব ঠিকঠাক পাওয়া যায়, তাহলে, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। হয়তো আপনার বাচ্চা কলিক'। ২০ থেকে ৩০ ভাগ বাচ্চার জন্মের পর থেকে প্রথম কয়েক মাস এই ‘কলিক’ সময়টি যেতে পারে, এসময় বাবা মায়ের বেশ কষ্ট হলেও, পরবর্তিতে এর কোন প্রভাব থাকে না। কলিকের সময়টি অনেক বাচ্চার প্রথম তিন মাস, কিংবা কারো কারো আরেকটু প্রলম্বিত যেমন ৬ থেকে ৯ মাস পর্যন্তও থাকতে পারে।
কোন বাচ্চা ‘প্রিম্যাচিওর’ হয়ে জন্মালে তার ডেভেলপমেন্ট জন্ম তারিখ থেকে শুরু না করে, তার যেসময় জন্মানোর কথা ছিল সেই সময় থেকে হিসাব করা বাঞ্ছনীয়।
বাচ্চার ঘাড়ের পেশী এখন পুরো শক্ত হয়ে ওঠেনি, তাই সাবধানে কোলে নিন। প্রতিবার খাওয়ানোর পর সোজা করে ধরে, পিঠে হাল্কা চাপড় দিয়ে ঢেঁকুর তুলতে সাহায্য করুন। বাচ্চার সামনে হাশিখুশি থাকুন। অন্যের বিরক্তি কিংবা রাগ জন্মের পর পরই বাচ্চারা বুঝে নিতে শিখে।
পরিশিষ্ট:
নিজেকে সামলাতে পারছেন না? অকারনেই রাগ হচ্ছে? নিজেকে বঞ্চিত মনে হচ্ছে? শুধুই কাঁদছেন? খুব অল্পেই বিপর্যস্ত হয়ে পড়ছেন? আপনি যদি নতুন মা হয়ে থাকেন, এবং এরকম কোন সমস্যার মধ্য দিয়ে যান, নিজেকে দোষারোপ করবেন না। বেশীরভাগ নতুন মায়ের এটি হয়ে থাকে। একে ‘বেবি ব্লু’ কিংবা মায়েদের নীল সময় বলা হয়ে থাকে।
এ সমস্যা বাচ্চা জন্মের এক-দুই মাসের মধ্যে আস্তে আস্তে ঠিক হয়ে যায় সাধারণত। তবে, যদি ঠিক না হয়, আপনার এই সমস্যা তারপরও চলতে থাকে, এবং আপনি মনে করতে থাকেন, আপনার কাছে সমস্যা উত্তরনের কোন পথ নেই, তবে আপনি ‘পোস্ট-প্যারাটাম ডিপ্রেশান’ এ ভুগছেন। এটি শারিরিক সমস্যার মতোই একটি মানসিক সমস্যা, যেটি সম্পূর্ণ নিরাময়যোগ্য।
মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে সন্তানদের শিশুকাল থেকেই সঠিক পরিচর্যা করে গড়ে তোলার তাওফিক দান করেন। আমীন!
(ইনশাআল্লাহ চলবে)
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।