কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় অ্যাকশন শুরু -আইজিপি
নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর পুলিশ বাহিনীর যেসব সদস্য এখনো কর্মস্থলে ফেরেননি, তাদের বিরুদ্ধে বিভাগীয় অ্যাকশন শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম।
তিনি বলেন, অনুপস্থিত সদস্যদের নোটিশ করা হয়েছে। তারা যদি না আসে আমাদের অবস্থা ক্লিয়ার, তাদেরকে চাকরিতে রাখার সুযোগ নেই।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।
তিনি বলেন, পালিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তাদের বিষয়ে নানা প্রশ্ন সব জায়গায় আমরা ফেস করি। যারা বিভিন্ন মামলায় আসামি হয়েছেন, সেসব সদস্যদের মধ্যে যাদের সম্পৃক্ততা পেয়েছি, এমন ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা কর্মস্থলে যোগ দেননি, সেটা হয়তো মামলার কারণে কিংবা অন্য কারণে।
আইজিপি বলেন, সোয়া দুই লাখ পুলিশ বাহিনীর মধ্যে ১৮৭ জন অনুপস্থিত। এই সংখ্যাটি খুবই কম। এটি যেকোনো সময় গড় হাজির হতে পারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।