করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব
, ১১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৭ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, করের আওতা বাড়ানো এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর মধ্যে অনুষ্ঠিত ৪৬তম পরামর্শক কমিটির সভায় এসব প্রস্তাব উত্থাপন করা হয়।
কর প্রস্তাবে শীর্ষ ব্যবসায়ী সংগঠনটি ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা এবং নারী ও প্রবীণদের জন্য সাড়ে ৫ লাখ টাকা করার সুপারিশ করে।
এছাড়াও শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর্পোরেট কর ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়। দীর্ঘমেয়াদে এই হার ২০ থেকে ২২ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যও তুলে ধরেছে সংগঠনটি।
ব্যবসায়িক চাপ কমাতে ন্যূনতম কর হার ১ শতাংশ থেকে কমিয়ে ০.৫ শতাংশ করা এবং পর্যায়ক্রমে তা পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে এফবিসিসিআই।
পাশাপাশি আমদানি করা কাঁচামালের ওপর অগ্রিম কর ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা এবং স্বচ্ছতা ও বিধিবিধান মানার ক্ষেত্রে বাধ্যবাধকতা (কমপ্লায়েন্স) বাড়াতে ইলেকট্রনিক ইনভয়েসিং সিস্টেম চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।
কর আদায় ব্যবস্থায় দক্ষতা বৃদ্ধি এবং করের আওতা বাড়ানোর মাধ্যমে ২০৩৫ সালের মধ্যে কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করার যে লক্ষ্য সরকারের রয়েছে, তার প্রতিও সমর্থন জানিয়েছে সংগঠনটি।
আর্থিক খাতের শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে এফবিসিসিআই, যাতে নিয়ন্ত্রক তদারকি আরও শক্তিশালী হয়।
ব্যবসায়িক প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে সুদের হার কমানোর সুপারিশ করার পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামে পৃথক লার্জ ট্যাক্সপেয়ার ইউনিট (এলটিইউ) এবং মিডিয়াম ট্যাক্সপেয়ার ইউনিট (এমটিইউ) স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে।
অর্থ পাচার রোধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া এবং পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন।
রপ্তানি প্রবৃদ্ধি বজায় রাখতে তৈরি পোশাক খাত (আরএমজি)সহ অন্যান্য রপ্তানিমুখী শিল্পের জন্য আগামী পাঁচ বছর ০.৫০ শতাংশ উৎসে কর বহাল রাখারও প্রস্তাব করা হয়।
এছাড়া, এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) আরও সম্প্রসারণ করে সবকটি রপ্তানি খাতের জন্য উন্মুক্ত করা এবং ক্ষুদ্র রপ্তানিকারকদের সহায়তায় একটি কেন্দ্রীয় বন্ডেড ওয়্যারহাউস স্থাপনের দাবি জানানো হয়েছে।
বিশ^ বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বিদ্যুৎ, গ্যাস ও পানিসহ রপ্তানিমুখী শিল্পের জন্য ইউটিলিটি সুবিধার ওপর প্রণোদনা দেওয়ারও সুপারিশ করেছে এফবিসিসিআই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি শাসকগোষ্ঠী সুন্নি মাজহাবের প্রতিনিধিত্ব করে না: আল-হুথি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্যামিলি কার্ডের টিপসই নিয়ে বিয়ে, জামাত নেতার বিরুদ্ধে অভিযোগ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইএফআইসি ব্যাংকে ৩০ হাজার কোটি টাকার খেলাপি ঋণের বোঝা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গুপ্ত হত্যা চালানো শক্তি উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে -রিজভী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোদি দিশেহারা, মনে হয় না টিকতে পারবে -আসিফ নজরুল
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে -খাদ্যমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আসছে প্রধানমন্ত্রীর ক্যারিয়ার পলিসি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিচারিক অভিজ্ঞতা ছাড়াই বিচারক পদে পদোন্নতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ সরকারের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












