কমলা ও কেনুর মধ্যে পার্থক্য কোথায়
, ২৪ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ৩০ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
রসালো, মিষ্টি আর সুগন্ধি কমলা এখন বাজারে পাওয়া যাচ্ছে। কিন্তু বাজার ঘুরলে অনেক ক্রেতাই বিভ্রান্ত হয়ে পড়েন। চোখের সামনে চকচকে, গোলগাল কমলাটি কি আসলেই মিষ্টি কমলা, নাকি অন্য কিছু। বাজারে কমলার নামে বেশিরভাগ সময় বিক্রি হয় কেনু ও মান্ডারিন। দেখতে মিল থাকায় ক্রেতাদের কাছে পার্থক্য বোঝা কঠিন হয়ে যায়। স্বাদ, খোসার ধরন, বীজের সংখ্যা ও গঠন-এই বিষয়গুলো না জানলে আসল কমলা আর কেনুর মধ্যে বোঝা মুশকিল।
দুটি ফল দেখতে প্রায় একই রকম হলেও স্বাদ, খোসার গঠন এবং উৎসের দিক থেকে এদের মধ্যে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য।
কমলা ও কেনুর পার্থক্য:
কেনুর খোসা তুলনামূলকভাবে মোটা, শক্ত ও আঁটসাঁট। ফলে সহজে ছাড়া যায় না। অন্যদিকে কেনুর খোসা কিছুটা মলিন এবং চকচকে দেখায়, কিন্তু হাতে নিলে সহজে খোসা ছাড়ে না।এ কারণে অনেক ক্রেতা চোখে চকচকে দেখেই কেনুকে কমলা মনে করে কিনেন।
স্বাদের দিক থেকেও পার্থক্য স্পষ্ট। কেনুর স্বাদ কিছুটা টক হলেও, কমলা মিষ্টি ও রসালো।
বীজের দিক থেকেও ভিন্নতা রয়েছে। কেনুর মধ্যে সাধারণত বীজের সংখ্যা বেশি থাকে, যা খাওয়ার সময় কিছুটা অসুবিধা সৃষ্টি করতে পারে। অন্যদিকে, কমলালেবুর বীজ খুব কম থাকে বা অনেক ক্ষেত্রে সম্পূর্ণ বীজবিহীন হয়।
ফল হিসেবে, খোসা, স্বাদ ও বীজের গঠন দেখে সহজেই কমলা ও কেনুর পার্থক্য বোঝা যায়, যা বাজার থেকে সঠিক ফল বেছে নিতে সহায়ক। কেনুর আকারে সামান্য বড় এবং কিছুটা চ্যাপ্টা প্রকৃতির হতে পারে। আর কমলা সাধারণত গোলাকার এবং মাঝারি আকারের হয়।
কেনু কোথা থেকে আসে এবং পুষ্টিগুণ:
বাংলাদেশে কমলা নামে বাজারে যে ফল বেশি দেখা যায়, তার বেশিরভাগ আসলেই কেনু। এই ফলের প্রধান উৎস ভারত। ভারতে কেনুর প্রচুর চাষ হয়। বিশেষ করে পাঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এবং হরিয়ানায় প্রচুর কেনু উৎপাদন হয়।
স্বাদ বা দামের পার্থক্য থাকলেও পুষ্টিগুণের দিক থেকে কেনু এবং কমলা সমানভাবে স্বাস্থ্যকর। উভয়ই ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারে সমৃদ্ধ। নিয়মিত কমলা বা কেনু খাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, হজমে সহায়তা করে এবং ত্বককে উজ্জ্বল রাখতে ভূমিকা রাখে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












