কমলাপুর স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল নারীর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ট্রেনে উঠার সময়ে পা ফসকে পড়ে গিয়ে চাকার নিচে পা কাটা পড়ে আসমা ভূঁইয়া (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল সোয়া ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ের জামাই সাইফুল জানিয়েছেন, তার শ^শুর শাশুড়ি মুন্সিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে, সকালে দক্ষিণ খান বাসা থেকে ট্রেনে চরে কমলাপুর আসেন। সেখান থেকে আবার নারায়ণগঞ্জ গিয়ে, সেখান থেকে মুন্সিগঞ্জ যাবে। সেই উদ্দেশ্যে কমলাপুর থেকে আরেকটি ট্রেনে উঠার সময়ে পা ফসকে পড়ে গিয়ে চাকার নিচে কাটা পড়ে। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।