কবর নিয়ে বাণিজ্যের রকমফের, লাশ এলেই হাজির ‘বকশিশ পার্টি’
, ০৭ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ আশির, ১৩৯১ শামসী সন , ১৮ মার্চ, ২০২৪ খ্রি:, ০৪ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
রাজধানীর পুরান ঢাকার বাসিন্দা এমদাদুল হক মারা যান গত ৯ মার্চ রাতে। পরদিন সকালে মরদেহসহ স্বজনরা আজিমপুর কবরস্থানে নিয়ে আসেন। জানিয়ে রাখায় কবর খোঁড়ার কাজ শুরু হয়েছিল আগেই।
লাশ আনার পর প্রথমে দিতে হয় দাফনের জন্য সিটি কর্পোরেশনের নিবন্ধন ফি ১ হাজার টাকা। এরপর কবরের বাঁশ ও চাটাই বাবদ ৭০৮ টাকা।
এরপর কবরস্থানের একটা সিন্ডিকেট লাশ দাফন নিয়ে শুরু করে একরকম বাণিজ্য। তাদের কবলে পড়ে এমদাদুল হককে দাফন করতে স্বজনদের খরচ হয় প্রায় সাড়ে ৪ হাজার টাকা।
কোথায় কবর হবে- সামনের দিকে ভালো জায়গায় নাকি ভেতরের দিকে, এসব নিয়েও চলে দর কষাকষি। যদিও এখানেই শেষ নয়! দাফনের পর কবরের পরিচর্যার নামে শুরু হয় বাণিজ্যের আরেক অধ্যায়। এজন্য স্বজনদের কাছ থেকে মাসে মাসে আদায় করে নেওয়া হয় বড় অঙ্কের বকশিশের টাকা।
আজিমপুর কবরস্থানে এমদাদুল হককে দাফন করতে গিয়ে এমন বিড়ম্বনায় পড়ার অভিজ্ঞতা ঢাকা পোস্টের কাছে বর্ণনা করেন তার ভাতিজা নিলয় আহমেদ।
তিনি বলেন, ভাবতে অবাক লাগে লাশ দাফন নিয়ে কবরস্থানে এমনভাবে মানুষ বাণিজ্য করতে পারে! এটা পুরোটাই অমানবিক। যখন কোনো কবর নতুন করে দেওয়া হয় তখন এখানকার পরিচর্যাকারীরা এসে ঘিরে ধরে। সেই কবর পরিচর্যা করার নামে প্রতিমাসে স্বজনদের কাছ থেকে টাকা আদায় করে তারা। এভাবে কবরস্থানে দাফন থেকে শুরু করে পদে পদে বাণিজ্য করে এখানকার লোকজন।
রাজধানীর প্রতিটি কবরস্থান এলাকা ভেদে দুই সিটি কর্পোরেশনের আওতাধীন। এখানকার দাফনের নিবন্ধন ফি শুধু নেয় সিটি কর্পোরেশন। বাকি কাজের জন্য প্রতিটি কবরস্থান ইজারা দেওয়া আছে তৃতীয় পক্ষকে। একটি লাশ কবরস্থানে আসার পর নিবন্ধন ফি হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে দিতে হয় ১০০০ টাকা আর উত্তর সিটি কর্পোরেশনকে দিতে হয় ৫০০ টাকা। অসাধুদের বাণিজ্য শুরু হয় এরপর থেকে। কোথায় কবরটি হবে তার ওপর নির্ভর করে শুরু হয় প্রথম ধাপের বাণিজ্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে -ডিএমপি কমিশনার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যবসায়ীর গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল-অকটেন উদ্ধার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হঠাৎ হাসপাতালে মন্ত্রী, দেখলেন অনেক চিকিৎসক কর্মস্থলে আসেননি
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে -বস্ত্র প্রতিমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে -ত্রাণমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাতের হামলায় এক বিএনপি কর্মী নিহত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলাপাতা কাটা নিয়ে তর্কের পর ‘ঘুষিতে’ প্রাণ গেল প্রতিবেশীর
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘রাত থেকে গণপরিবহনে তেল নেয়ার সীমাবদ্ধতা থাকছে না’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সংস্কার বিষয়ে সিদ্ধান্ত সংসদেই হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের হার দ্বিগুণ হয়েছে’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)