কথিত ‘ইসলামি’ দলগুলোকে কাছে টানার চেষ্টা বিএনপি-জামাতের
, ২৮ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩২ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৯ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৫ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কথিত ‘ইসলামি’ দলগুলোকে কাছে টানার চেষ্টা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও বাংলাদেশ জামাত। এর অংশ হিসেবে গত ২২ জানুয়ারি রাজধানী ঢাকায় খেলাফত মজলিসের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। একইদিন বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রেজাউল করীমের সঙ্গে বৈঠক করেছেন জামাতের আমির ডা. শফিকুর রহমান।
বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে বিএনপি নেতারা বলছেন, ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের দাবিতে ঐকমত্য সৃষ্টিতে কথিত ‘ইসলামি’ দলগুলোর সঙ্গে বৈঠক করছেন তারা। অন্যদিকে জামাতের নেতারা বলছেন, তারা চাইছেন অন্য ইসলামি দলগুলোকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে।
গত সোমবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রেজাউল করীমের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবদিকদের বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আদায়ের বিষয়ে তাদের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া দশটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রেজাউল করীম বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলমান থাকবে। নির্বাচনের বিষয়েও বিএনপির সঙ্গে ঐকমত্য হয়েছে।’
এদিকে গত ২১ জানুয়ারি বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রেজাউল করীমের (চরমোনাই পীর) সঙ্গে বৈঠক করেছিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বৈঠক শেষে চরমোনাই পীর রেজাউল করীম বলেছেন, ‘তারা চাইছেন আগামী নির্বাচনে ‘ইসলামভিত্তিক দলগুলোর যেন একটি বাক্স থাকে। নিজেদের মধ্যে মত পার্থক্য ভুলে আমরা চাইছি আমাদের ভোট যেন সামনে আর ভাগাভাগি না হয়।
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাও. আব্দুল হালিম বলেন, ‘ইসলামি দলগুলোকে সঙ্গে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাই। এজন্য আমরা ইসলামী দলগুলোর সঙ্গে বৈঠক করছি। বিএনপি কী কারণে করছে, সেটা তারাই বলতে পারবে।’
এদিকে গত ২২ জানুয়ারি গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খেলাফত মজলিসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আর খেলাফত মজলিসের পক্ষ থেকে দলের আমির মাও. আবদুল বাছিত আজাদ এবং মহাসচিব আহমদ আবদুল কাদের উপস্থিত ছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রেশনিং করবে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতের নির্দেশনা প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধে তেল সংকটের শংকা: ট্যাংকি ফুল করার হিড়িক, পাম্পে ঝুলছে ‘তেল নেই’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদাবাজদের বিরুদ্ধে হার্ডলাইনে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৮ মার্চ ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদের ছুটি হবে ৭ দিন
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ময়লার বিল ১০০ টাকার বেশি নিলে ব্যবস্থা -ডিএসসিসি প্রশাসক
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্ববিদ্যালয় শিক্ষিকাকে গলা কেটে হত্যা করলো কর্মচারী
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধে তেল সংকটের শঙ্কা, পাচার ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার অনুরোধ
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রোগী সেজে হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ: বৈধতা চ্যালেঞ্জ করে রিট
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












