কক্সবাজার বিমানবন্দরে কী এত মধু!
, ০৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২৩ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৮ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
কক্সবাজার সংবাদদাতা:
বদলির আদেশের পরও কক্সবাজার বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তজা হোসেন কর্মস্থল ছাড়েননি। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরের আদেশ অনুযায়ী বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করার কথা থাকলেও জুমুয়াবার রাত পর্যন্ত তিনি কক্সবাজার বিমানবন্দরে অবস্থান করছিলেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।
তথ্যটি প্রচার পাওয়ার পর কক্সবাজারের সচেতন মহল ও বিমানবন্দর সংশ্লিষ্টদের মাঝে প্রশ্ন উঠেছে, কক্সবাজার বিমানবন্দরে কি এমন মধু রয়েছে- যার টানে তিনি এখান থেকে যেতে চাচ্ছেন না? কারণ এর আগেও একাধিকবার বদলির আদেশ পেয়ে তদবিরে তা বাতিল করিয়েছিলেন বলে অভিযোগ আছে।
বিমানবন্দর সংশ্লিষ্টদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায় পাঁচ বছর তিনি একই কর্মস্থলে রয়েছেন। পরবর্তী সময়ে ব্যবস্থাপক পদটি পরিচালক পদে উন্নীত হলে তিনি ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
দীর্ঘ সময় একই কর্মস্থলে একজন কর্মকর্তার অবস্থান এবং তার মূল পদ ও বর্তমান দায়িত্বের সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তুলে বিষয়টি বেবিচকের প্রশাসনিক নীতিমালা অনুযায়ী যাচাইয়ের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এর মধ্যেই গত ১৬ জুলাই বেবিচক চেয়ারম্যানের কাছে দেওয়া একটি লিখিত অভিযোগে গোলাম মোর্তজা হোসেনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ তোলা হয়েছে।
লিখিত অভিযোগে আরও দাবি করা হয়েছে, এর আগে গোলাম মোর্তজা হোসেনের বদলির উদ্যোগ নেওয়া হলেও রাজনৈতিক ও প্রভাবশালী মহলের মাধ্যমে তদবির করে তা ঠেকানো হয়েছিল। এমনকি দুই স্থানীয় বিএনপি নেতাকে পাঁচ লাখ টাকা দেওয়ার মাধ্যমে একজন মন্ত্রীর কাছে তদবির করার অভিযোগও আনা হয়েছে।
বেবিচকের সর্বশেষ অফিস আদেশ অনুযায়ী ২০ আগস্ট বিকেলে গোলাম মোর্তজা হোসেনের কক্সবাজার বিমানবন্দরের দায়িত্ব থেকে অবমুক্ত হওয়ার কথা। তার স্থলে পরিচালক সাবেরা রহমানকে সংযুক্ত করার সিদ্ধান্তও হয়েছে।
কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও তিনি কর্মস্থলে থাকায় বেবিচকের লিখিত আদেশ বাস্তবে কতটা কার্যকর হচ্ছে, তা নিয়েই এখন আলোচনা চলছে।
অভিযোগকারীরা বলছেন, শুধু বদলি নয়, গোলাম মোর্তজা হোসেনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোও নিরপেক্ষ তদন্তের আওতায় আনা প্রয়োজন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা এবং অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে অভিযোগকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সড়কপথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বর্ণের দাম আবারও বাড়লো
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তি করার নীতিমালা জারি
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রত্যেকটি এনার্জি সেক্টরে তিন মাসের রিজার্ভ নিশ্চয়তায় কাজ করছে সরকার
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের বাণিজ্যের আকার অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় -বাণিজ্যমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শেখ হাসিনা পালিয়ে যাওয়া সন্ত্রাসী -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সঙ্গে বাণিজ্যের নতুন দ্বার হতে পারে কুনমিং-চট্টগ্রাম করিডোর
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আদালতে ঝুলছে ৪৬ লাখ মামলা, সমাধান কোথায়
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অর্ধেকে নেমে এসেছে জনশক্তি রপ্তানি
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












