ওষুধের উচ্চমূল্য কমানোর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
নিত্যপণ্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওষুধের দাম। ধরন ও কোম্পানিভেদে দাম বেড়েছে প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ। এ অবস্থায় ওষুধের উচ্চমূল্য কমানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) স্বাস্থ্য সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী এ নির্দেশ দেয়।
পরে গণমাধ্যমকর্মীদের স্বাস্থ্যমন্ত্রী বলে, ওষুধের দাম অনেক বেড়ে গেছে বলে জানতে পেরেছি। ওষুধের দাম যে কোনো মূল্যে কমানোর জন্য ওষুধ প্রশাসনসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।
তবে ওষুধের দাম কোন পর্যায়ে, কত কমানো যাবে এ বিষয়ে অংশীজনদের নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানায়।
ওষুধের দাম বাড়ানোর অজুহাত হিসেবে বলা হচ্ছে, ডলার সংকট ও আমদানি খরচ বৃদ্ধি। যদিও অভিযোগ আছে, মূল্য সমন্বয়ে কোম্পানির চাওয়ার প্রাধান্য থাকে বেশি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।