‘ওরা আমাকে ডেথ সেলে আটকে রেখেছে, সবকিছুর পেছনে জেনারেল বাজওয়ার হাত’
বিভিন্ন মামলায় বর্তমানে সাজা ভোগ করছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই-য়ের প্রতিষ্ঠাতা ইমরান খান। সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন তিনি।
প্রশ্ন: জেলে আপনার জীবন কেমন কাটছে? আপনার সাথে কোনো ধরনের দুর্ব্যবহার করা হয়েছে? অত্যাচার করা হয়েছে?
ইমরান খান: আমাকে এমন একটি সেলে রাখা হয়েছে যাকে বলা হয় ডেথ সেল (মৃত্যুদ-প্রাপ্ত আসামিদের জন্য নির্জন খুপড়ি)। খুবই ছোট একটা জায়গা যেখানে সাধারণত সন্ত্রাসীদের রাখা হয়। কর্তৃপক্ষ আমাকে সন্ত্রাসীর আদলেই দেখাতে চায়। একজন বন্দির যেসব মৌলিক অধিকার থাকার কথা, তার কিছুই আমাকে দেওয়া হয় না। তারা এসব করে আমার মনোবল ভাঙ্গার চেষ্টা করছে। কিন্তু আল্লাহর ওপর বিশ্বাস থাকায় আমার মন এখনো শক্ত আছে। আমি ব্যায়াম এবং পড়াশোনা করে নিজেকে ব্যস্ত রাখছি, আমার মস্তিষ্ক ধারালো রাখছি। ভবিষ্যতে যাই হোক না কেন, তার জন্য নিজেকে প্রস্তুত রাখছি। আল্লাহর দয়ায় আমি এখনো টিকে আছি, নিজের পরিস্থিতিতে সন্তুষ্ট আছি, এবং নিজের লক্ষ্যে স্থির আছি।
প্রশ্ন: বর্তমানে নিজের বন্দিদশার জন্য আপনি কাকে দায়ী করেন? পাকিস্তানে আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে, পাকিস্তানের সেনাবাহিনীকে, যুক্তরাষ্ট্রকে? না কি এদের সবাইকে?
ইমরান খান: গত দুই বছরে আমি আমার সবগুলো পদক্ষেপ এবং সেগুলোর পরিণতি বিাচর-বিশ্লেষণ করার প্রচুর সময় পেয়েছি। ১১ মাস জেলে কাটানোর পর এখন আমি প্রায় নিশ্চিত যে এ সবের পেছনে একমাত্র জেনারেল বাজওয়ার হাত ছিল। আমি অন্য কাউকে দোষ দিই না। তিনি সুক্ষ্মভাবে এই পুরো ব্যাপারটা পরিকল্পনা করেছেন, বাস্তবে রূপ দিয়েছেন। মিথ্যা এবং বানোয়াট বয়ান তৈরি করে, কূটকৌশলের মাধ্যমে তিনি জাতীয় এবং আন্তর্জাতিক দুই ক্ষেত্রেই বিশৃঙ্খলা তৈরি করে নিজের পরিকল্পনা বাস্তবায়নের পথে এগিয়েছেন। এর ফলে যে গণতন্ত্র এবং পাকিস্তানের ওপর কতটা খারাপ প্রভাব পড়েছে, তা তিনি বুঝতে পুরোপুরি ব্যর্থ হয়েছে।
প্রশ্ন: আপনি কি পাকিস্তানের বর্তমান সরকারকে বৈধ মনে করেন, নাকি বিশ্বাস করেন আপনার দলই আসলে নির্বাচনে জিতেছিল এবং আপনারাই পাকিস্তানের আসল সরকার হওয়ার দাবিদার?
ইমরান খান: বর্তমান সরকারের বৈধতার অভাব আছে। পিএমএল-এন কোনোমতে ১৭টি আসনে জয়লাভ করেছিল। নির্বাচনে তাদের সন্ত্রাস, অত্যাচার এবং জালিয়াতি একদম স্পষ্ট। নির্বাচনের পরেও প্রায় দুই দিন সময় নিয়ে তারা ফলাফল জালিয়াতি করে।
আমি আপনাকে অনুরোধ করি, মেহদি। ফর্ম-৪৫ খুঁটিয়ে দেখুন। সহজেই কারচুপি দেখতে পাবেন। ওরা এই কারচুপি ঠিকমতো ঢাকতেও পারেনি। এটা শুধু আমার কথা না, যে কোনো পাকিস্তানিকে জিজ্ঞেস করুন, তিনি বলবেন এই সরকার অবৈধ। প্রতিপক্ষ যতই চেষ্টা করুক না কেন আমার দলের বিজয় সুনিশ্চিত ছিল।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।