ইসলামবিদ্বেষ:
ওজুতে পানির ব্যবহার কমাতে বললো যুক্তরাজ্য
, ১০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২৪ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৯ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
একদিকে নামাজের আগে ওজু। অন্যদিকে রান্নার আগে চাল ধোয়া। দুটি কাজকে সামনে রেখে পানি ব্যবহারে সাশ্রয়ের পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য। তবে এই উদ্যোগ নিয়েই শুরু হয়েছে বিতর্ক, ব্যাপক সমালোচনা।
যুক্তরাজ্যের পানি খাতের নিয়ন্ত্রক সংস্থা ওফওয়াট মুসলমানদের ওজুতে কম পানি ব্যবহার এবং এশীয় সম্প্রদায়ের মানুষকে চাল ধোঁয়ার সময় পানি সাশ্রয়ের পরামর্শ দিয়েছে। ‘ওয়াটার এফিশিয়েন্সি ইন ফেইথ অ্যান্ড ডাইভার্স কমিউনিটিজ’ কর্মসূচির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়। এ কর্মসূচি ওফওয়াটের অর্থায়নে পরিচালিত হয়েছে।
এক লিটার পানিতে ওজুর পরামর্শ:
কেমব্রিজে পরিচালিত একটি পরীক্ষামূলক উদ্যোগে মুসলমানদের নামাজের আগে ওজুর জন্য মাত্র এক লিটার পানি ব্যবহারের আহবান জানানো হয়। এই ইসলামবিদ্বেষী উদ্যোগে সাউথ স্ট্যাফোর্ডশায়ার ওয়াটার, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ডিভিনিটি ফ্যাকাল্টি, কেমব্রিজ সেন্ট্রাল মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়।
ওফওয়াটের হিসাবে, মানুষ দিনে পাঁচবার ওজু করার সময় প্রতিবার প্রবাহমান পানি ব্যবহার করেন। এভাবে একজনের দিনে ১২ লিটার পর্যন্ত পানি খরচ হতে পারে।
এক লিটারের বোতল ব্যবহার করলে প্রতিদিন জনপ্রতি সর্বোচ্চ ৫৫ লিটার পানি সাশ্রয় করা যাবে বলে দাবি করা হয়েছে।
চাল ধোঁয়ার পানিও কমাতে পরামর্শ:
পানি সাশ্রয়ের আরেকটি বিতর্কিত উদ্যোগ ছিলো এশীয় সম্প্রদায়ের রান্নার অভ্যাসকে ঘিরে। এতে চাল রান্নার আগে বারবার ধোঁয়ার বদলে কম পানি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
‘মাস্টারশেফ’ প্রতিযোগিতার ২০১৪ সালের বিজয়ী কুম্বসকে এই উদ্যোগে যুক্ত করা হয়েছিলো। সে বলে, চালের পানি পরিষ্কার না হওয়া পর্যন্ত সাধারণত পাঁচ থেকে সাতবার ধোঁয়া হয়। তবে সে নিজে চাল মাত্র দুইবার ধুয়ে থাকে বলে জানায়।
তবে এই সরকারি প্রকল্পের তীব্র সমালোচনা করেছে স্থানীয় মুসলমানরা ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা। সমালোচকদের মতে, সাধারণ মানুষকে এ ধরনের নির্দেশনা দিয়ে তাদের সংস্কৃতি ও অভ্যাসে হস্তক্ষেপ করার চেয়ে পানি কোম্পানিগুলোর উচিত নিজেদের জীর্ণ ও ত্রুটিপূর্ণ পাইপলাইন সংস্কার করা।
সম্প্রতি গ্রিনপিস ইউকে-র এক গবেষণায় দেখা গেছে যে, ইংল্যান্ড এবং ওয়েলসে প্রতিদিন প্রায় ২.৮৭ বিলিয়ন লিটার পানি লিকেজ বা পাইপ ফুটো হয়ে নষ্ট হয়ে যায়, যা দিয়ে এক হাজারেরও বেশি বড় আকারের সুইমিং পুল পূর্ণ করা সম্ভব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গাজায় যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়ে জেলে যাচ্ছে সেনারা
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান যুদ্ধে ‘ভুল হিসাব’ যুক্তরাষ্ট্রের ক্ষমতার দুর্বলতা প্রকাশ করেছে : তাইব
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাটির নিচের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন ইরানের শীর্ষ জেনারেল
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কাতারের প্রতি যে আহ্বান জানালো ইরান
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন সামরিক বাহিনীতে অশ্লীল নিপীড়নের শিকার সাড়ে ২০ হাজার সদস্য
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী ইসরায়েলে ছড়িয়ে পড়তে পারে ক্ষতিকর ৩ প্রজাতির মাছ : গবেষণা
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে ১০২ সাবেক কূটনীতিকের খোলা চিঠি
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আল-আকসায় দখলদারদের কর্মকান্ডে সতর্ক করলেন আল-আকসার খতিব
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের বিরুদ্ধে যুদ্ধের কোনো কৌশলই ছিলো না ড্রাম্প সরকারের - মার্কিন কংগ্রেস সদস্য
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সামরিক যুদ্ধে ব্যর্থ আমেরিকা পরবর্তী পরাজয়ের নাম দিয়েছে অর্থনৈতিক-যুদ্ধ’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












