ইরান যুদ্ধে ‘ভুল হিসাব’ যুক্তরাষ্ট্রের ক্ষমতার দুর্বলতা প্রকাশ করেছে : তাইব
, ১০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২৪ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৯ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ইরানের বিরুদ্ধে যুদ্ধে সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন সরাসরি সামরিক পদক্ষেপের পরিবর্তে রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক চাপ প্রয়োগের কৌশল নিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের বাসিজ বাহিনীর কমান্ডার হোসেইন তাইব।
তার দাবি, মার্কিন-ইস্রো সন্ত্রাসীরা বর্তমানে তাদের সবচেয়ে দুর্বল অবস্থার মুখোমুখি।
গত শনিবার কোম শহরে দেওয়া এক ভাষণে তাইব ইরানের সঙ্গে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশল তুলে ধরেন। তিনি বলেন, শত্রুপক্ষ শুরুতে মনে করেছিলো, ইরানি নেতা, শীর্ষ কমান্ডার এবং সামরিক ও প্রতিরোধ অবকাঠামোতে হামলা চালিয়ে ইরানকে পতনের দিকে ঠেলে দেওয়া সম্ভব হবে। তবে তাদের এই হিসাব ভুল প্রমাণিত হয়েছে বলে দাবি করেন তিনি।
তাইব বলেন, বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত এবং শহীদ নেতাদের রক্তে শক্তিশালী হওয়া এই আন্দোলন হামলার কারণে বিলীন হয়নি; বরং তা টিকে থাকার পাশাপাশি আরও বিস্তৃত হয়েছে।
তাইবের ভাষ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে শত্রুপক্ষ তীব্র সামরিক অভিযান চালায়। হামলায় প্রতিদিন ২০০টি পর্যন্ত বিমান ব্যবহার করা হয় এবং নতুন অস্ত্র ও বোমারও পরীক্ষা চালানো হয়। পাশাপাশি বি-১ ও বি-৫২ বোমারু বিমান মোতায়েন এবং সমুদ্র থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
কিন্তু ইরানের জনগণ প্রতিরোধ অব্যাহত রেখে নিজেদের অবস্থানে অটল রয়েছে এটি বুঝতে পারার পর শত্রুপক্ষ শেষ পর্যন্ত যুদ্ধবিরতির দিকে এগিয়ে যায়।
পরবর্তী আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যুদ্ধবিরতি চাইনি; তারাই যুদ্ধবিরতির দিকে এগিয়ে এসেছিলো।’ তার দাবি, সমঝোতার পরও অপর পক্ষ ৬০ দিন পর্যন্ত সেই চুক্তি মেনে চলেনি এবং তাদের প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে।
তাইব বলেন, এরপর শত্রুপক্ষ নৌ অবরোধের কৌশল গ্রহণ করে। তাদের ধারণা ছিলো, এর মাধ্যমে ইরানের জনগণকে দুর্বল করা, অভ্যন্তরীণ বিভেদ উসকে দেওয়া এবং নিজেদের ক্ষতিগ্রস্ত অবস্থান পুনরুদ্ধারের সুযোগ তৈরি করা সম্ভব হবে।
মার্কিন একটি জরিপের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, ৭১ শতাংশ আমেরিকান মনে করে, ড্রাম্প সরকার ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ভুল করেছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন নিজেদের ‘ভুল হিসাব’ বুঝতে পেরেছে এবং ইরানের বিরুদ্ধে পুরো অঞ্চলকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টাতেও ব্যর্থ হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাটির নিচের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন ইরানের শীর্ষ জেনারেল
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কাতারের প্রতি যে আহ্বান জানালো ইরান
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন সামরিক বাহিনীতে অশ্লীল নিপীড়নের শিকার সাড়ে ২০ হাজার সদস্য
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী ইসরায়েলে ছড়িয়ে পড়তে পারে ক্ষতিকর ৩ প্রজাতির মাছ : গবেষণা
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওজুতে পানির ব্যবহার কমাতে বললো যুক্তরাজ্য
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে ১০২ সাবেক কূটনীতিকের খোলা চিঠি
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আল-আকসায় দখলদারদের কর্মকান্ডে সতর্ক করলেন আল-আকসার খতিব
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের বিরুদ্ধে যুদ্ধের কোনো কৌশলই ছিলো না ড্রাম্প সরকারের - মার্কিন কংগ্রেস সদস্য
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সামরিক যুদ্ধে ব্যর্থ আমেরিকা পরবর্তী পরাজয়ের নাম দিয়েছে অর্থনৈতিক-যুদ্ধ’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কাশ্মীর নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চরম দুর্দশা নিয়ে অবশেষে পশ্চিম এশিয়া ছেড়ে পালালো মার্কিন রণতরী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












