ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে ১০২ সাবেক কূটনীতিকের খোলা চিঠি
, ১০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২৪ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৯ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনি ভূখ-ে অবৈধ বসতি স্থাপন ও অনবরত সহিংসতার মাধ্যমে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা চিরতরে মুছে ফেলার ষড়যন্ত্র করছে ইসরায়েল- এমন উদ্বেগ প্রকাশ করে দেশটির বিরুদ্ধে যৌথ নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্যের ১০২ জন সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক।
এক খোলা চিঠিতে এই দুই ক্ষমতাধর দেশকে আন্তর্জাতিক আইন রক্ষায় যৌথভাবে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত জেরোমি গ্রিনস্টক ও এমির জোন্স পারিসহ দুই দেশের সাবেক শীর্ষ কূটনীতিকরা এই চিঠিতে স্বাক্ষর করেছে।
চিঠিতে উল্লেখ করা হয়, ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশের মদদে ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে ফেলা এবং বসতি স্থাপনকারীদের অনবরত সহিংসতা মূলত একটি জাতিগত নিধনের শামিল।
কূটনীতিকদের পক্ষ থেকে ফ্রান্স ও যুক্তরাজ্যের কাছে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে:
অস্ত্র ও সামরিক সহযোগিতা বন্ধ: ইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র বাণিজ্য ও সামরিক সহযোগিতা অবিলম্বে স্থগিত করা।
বাণিজ্য চুক্তি বাতিল: ইইউ-ইসরায়েল এবং যুক্তরাজ্য-ইসরায়েল দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্থগিত করা।
অবৈধ বসতি বয়কট: অবৈধ ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে সমস্ত ব্যবসা-বাণিজ্য নিষিদ্ধ করা এবং ফিলিস্তিনের দখলকৃত জমিতে নিজেদের নাগরিকদের সম্পত্তি কেনা বন্ধ করা।
ত্রাণ সংস্থা ও সংবাদমাধ্যমের প্রবেশাধিকার: জাতিসংঘের ত্রাণ সংস্থা ‘আনরোয়া’-এর মাধ্যমে গাজায় সরাসরি মানবিক সহায়তা পৌঁছানোর নিশ্চয়তা দেওয়া এবং সাংবাদিক, কূটনীতিকদের স্বাধীন প্রবেশাধিকার দেওয়া।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুশূন্য হয়ে পড়ছে লন্ডনের স্কুলগুলো
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলী মন্ত্রীদেরকে বয়কট করার আহ্বান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












