সন্ত্রাসী ইসরায়েলে ছড়িয়ে পড়তে পারে ক্ষতিকর ৩ প্রজাতির মাছ : গবেষণা
, ১০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২৪ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৯ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সুয়েজ খাল অতিক্রম করে লোহিত সাগর থেকে ভূমধ্যসাগর দিয়ে সন্ত্রাসী ইসরায়েলে অনুপ্রবেশ করতে পারে এমন ৩টি সম্ভাব্য ক্ষতিকারক মাছের প্রজাতি শনাক্ত করেছে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সমুদ্রের পানি দ্রুত উত্তপ্ত হতে থাকায় প্রজাতিগুলো তাদের পুরনো আবাসস্থল ছেড়ে নতুন এলাকায় ছড়িয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
‘দ্য জার্নাল অব অ্যানিমেল ইকোলজি’-তে প্রকাশিত গবেষণায় বলা হয়, এই সম্ভাব্য ৩টি প্রজাতি হলো- স্টেলেট পাফার, সিনাবার গোটফিশ ও ইয়েলোস্পটেড ট্রেভ্যালি।
তবে এসব মাছ ঠিক কবে ভূমধ্যসাগর দিয়ে ইসরায়েলে পৌঁছাতে পারে, তা গবেষকরা এখনও বলতে পারছে না।
গবেষণায় উল্লেখ করা হয়, শনাক্ত হওয়া প্রজাতিগুলোর মধ্যে স্টেলেট পাফার চরম বিষাক্ত। এর শরীরে ‘টেট্রোডোটক্সিন’ নামের উপাদান থাকে, যা খেলে মানুষের পক্ষাঘাত বা শ্বাসকষ্টে মৃত্যু হতে পারে। পাশাপাশি এটি শক্ত দাঁত দিয়ে জেলেদের জাল কেটে ক্ষতি করে। সিনাবার গোটফিশ কাদা ও বালি খুঁড়ে খাবার খায়, যা ভূমধ্যসাগরের বাণিজ্যিক মাছ রেড মুলেটের খাদ্যে ভাগ বসাবে।
আর ১ মিটারেরও বেশি লম্বা শিকারী মাছ ইয়েলোস্পটেড ট্রেভ্যালি বিপুল পরিমাণ ছোট মাছ খেয়ে ইকোসিস্টেম নষ্ট করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন নারীরাও
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ড্রোন হামলা ঠেকাতে পাকিস্তানের অস্ত্র এখন মাছ ধরার জাল
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রে হামের আতঙ্ক, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তীব্র গরমে পুড়ছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল, চরম সতর্কতায় সাড়ে ৩ কোটি অধিবাসী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যাপক হারে চলে যাচ্ছে ইসরায়েলের তরুণরা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)