ওজন আর রক্তচাপ কমায় বিটের রস! বাড়ায় স্মৃতিশক্তি
সালাদ জাতীয় এই সবজি খেলে শরীর থাকে সুস্থ। তাই নিয়মিত বিটরুট খেতে বলেন বিশেষজ্ঞরা। এটি রুট জাতীয় খাবার। অর্থাৎ মূল হলো বিট।
এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, বিটা ক্যারোটিন থেকে শুরু করে নানা উপকারী উপাদান। যা ব্লাড প্রেসার কমায়, অন্যদিকে বাড়ায় স্মৃতিশক্তি। তাই প্রতিদিন এই খাবার খেতে পারেন।
এক্ষেত্রে বিট রান্না করে খাওয়া যেতে পারে। আবার এর রস করেও পান করা সম্ভব। বিটের জুস নিয়মিত খেলে অনেক গুরুতর সমস্যার সমাধান হতে পারে। চলুন তবে আর দেরি না করে জেনে নেই বিটের চমকপ্রদ কিছু গুণ সম্পর্কে।
স্মৃতিভ্রম দূর করে:
এখন বহু মানুষ স্মৃতিভ্রমের সমস্যায় ভোগেন। এই পরিস্থিতিতে বিটের জুস খেলে মাথায় রক্ত সঞ্চালন বাড়ে। এ কারণে স্মৃতিভ্রমের সমস্যা দূর হয়। বরং বাড়ে স্মৃতিশক্তি। তাই বিটের জুস খেতে পারেন।
ওজন ঠিক রাখে:
বিটের জুস খেলে শরীরে বিপাকের হার বাড়ে। ফলে দ্রুত কমে যায় ওজন। এমনকি ফ্যাট দূর হয়। আর ফ্যাট দূর হলে ওজন কমতে বাধ্য। তাই যারা কম পরিশ্রমে ওজন কমাতে চান, তারা ডায়েটে রাখুন বিটরুট। তাতেই ফিরবে সু-স্বাস্থ্য।
ব্লাড প্রেশার কমে:
ওজনের সঙ্গে উচ্চ রক্তচাপের একটা গভীর সম্পর্ক। যাদের ওজন নিয়ন্ত্রণে থাকে, তাদের হাই প্রেসারও থাকে নিয়ন্ত্রণে।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, হাই ব্লাড প্রেশার কমাতে পারে বিটের জুস। এই খাবারে রয়েছে অনেক পরিমাণে নাইট্রেট। এই নাইট্রেট রক্তনালীকে বড় করে দেয়। ফলে সুবিধা হয় রক্তচাপ কমাতে।
স্ট্যামিনা বা কর্মশক্তি বাড়ায়:
২০১২ সালের একটি গবেষণায় দেখা গেছে, বিটের জুস খেলে বাড়ে প্লাজমা নাইট্রেট। এই কারণে শরীরে শক্তি বা স্ট্যামিনা মেলে। তাই খেতে পারেন এই খাবার। এক্ষেত্রে শরীরচর্চা করার শক্তিও মিলবে।
হার্ট ফেলিওর রোগীর পেশির ক্ষমতা বাড়ায়:
হার্ট ফেলিওরের সমস্যা এখন অহরহ দেখা যায়। এই রোগীর পেশির জোর কমে যায়। তবে দেখা গেছে যে, হার্ট ফেলিওর রোগীর মাসলের জোর বাড়িয়ে দিতে পারে বিটের জুস।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।