ভারতে মুসলিম বিদ্বেষ:
ঐতিহাসিক ‘করিমগঞ্জ’ জেলার নাম বদলে ‘শ্রীভূমি’ রাখলো ভারত
, ১৮ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ সাদিস, ১৩৯২ শামসী সন , ২১ নভেম্বর, ২০২৪ খ্রি:, ০৬ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের আসাম রাজ্যের ঐতিহাসিক ‘করিমগঞ্জ’ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখা হয়েছে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) বাংলাদেশ লাগোয়া ও বাংলাভাষী অধ্যুষিত এই জেলার নাম পরিবর্তন করে রাখার সিদ্ধান্ত নেয় রাজ্যের মন্ত্রীসভা।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানায়, রাজ্য সরকার এমন আরও কিছু নাম পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে, যা অঞ্চলগুলোর ইতিহাস, সংস্কৃতি ও তাৎপর্যকে প্রতিনিধিত্ব করে। তার দাবি, যেসব নাম ইতিহাসের সঙ্গে সম্পর্কিত নয় বা প্রচলিত অভিধানে নেই, সেগুলো পরিবর্তন করা হবে। করিমগঞ্জ নামটি অসমিয়া বা বাংলা অভিধানে পাওয়া যায় না। তবে শ্রীভূমি অভিধানে উল্লিখিত ও অর্থপূর্ণ।
এর আগে ব্রিটিশ আমলে ১৮৭৮ সালে করিমগঞ্জকে সিলেট জেলার একটি মহকুমা হিসেবে গঠন করা হয়। করিমগঞ্জ শহর ছিল এই মহকুমার সদর দপ্তর। ১৯৪৭ সালে ভারত ভাগের সময় সিলেট জেলা পূর্ব পাকিস্তানে তথা বর্তমান বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়। তবে করিমগঞ্জ মহকুমার তিনটি ও অর্ধেক থানা এলাকা যথা- রতাবাড়ী, বদরপুর, পাথারকান্দি এবং করিমগঞ্জের একটি অংশ ভারতীয় ভূখ-ে থেকে যায়।
পরে এই মহকুমাকে কাছাড় জেলার অন্তর্ভুক্ত করা হয়। ১৯৮৩ সালের ১ জুলাই করিমগঞ্জকে পূর্ণাঙ্গ জেলা হিসেবে উন্নীত করা হয়। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, করিমগঞ্জ জেলার জনসংখ্যা প্রায় ১২ লাখ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)