ঐতিহাসিক কুতুব শাহী মসজিদের কাছে অবৈধ খনন নিয়ে শঙ্কা ভারতীয় মুসলিমদের
ঐতিহাসিক কুতুব শাহী মসজিদ ও কবরস্থানের কাছে অবৈধ খনন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে স্থানীয় মুসলিমরা। এ বিষয়ে তারা মানিকোন্ডা পৌর কমিশনারের কাছে উদ্বেগ প্রকাশ করেছে। একইসাথে তারা আনুষ্ঠানিকভাবে অভিযোগও করেছে।
ভারতের হায়দারাবাদভিত্তিক গণমাধ্যম সিয়াসত ডেইলি এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় মুসলিমরা অভিযোগ করেছে, কিছু উগ্রপন্থী খারাপ উদ্দেশ্যে ঐতিহাসিক শাহী মসজিদ ও কবরস্থানের কাছে অবৈধ খনন কার্যক্রম শুরু করেছে। সেখানে তারা ভারী যন্ত্রপাতির মাধ্যমে কুতুব শাহী মসজিদ এবং সমাধি প্রাঙ্গণ দখলের চেষ্টা করছে। তারা স্থাপনা দুটি ধ্বংসের সম্ভাব্য আয়োজনও করে যাচ্ছে।
মুসলিমরা এহেন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে হেরিটেজ ওয়াচ কুতুব শাহী মসজিদ, এর আশেপাশের পবিত্রতা ও ঐতিহ্যগত মূল্য রক্ষার জন্য পৌর কর্তৃপক্ষ এবং প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের হস্তক্ষেপের ওপর জোর দেয়।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারিতে একটি চিঠির মাধ্যমে ওই উগ্রপন্থীদের দখল এবং অবৈধ খনন কার্যক্রমের একটি দ্রুত এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। অ্যাক্টিভিস্টরা ঐতিহাসিক স্থানটির আরো কোনো ক্ষতি রোধ করার লক্ষ্যে সমন্বিত প্রচেষ্টা চেয়েছে। সাংস্কৃতিক ও ধর্মীয় ল্যান্ডমার্ক লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি করতে চাইছে।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।