এসি চালানোর সময় যেসব ভুল একেবারেই করবেন না
গরম প্রায় চলেই এসেছে। এখনই অনেকে এসি ব্যবহার শুরু করেছেন। অনেকে আবার এই বছর পুরোনো এসি বাদ দিয়ে নতুন এসি কেনার পরিকল্পনা করছেন। ঘরে পুরোনো এসি থাকলে সাবধান হোন। দীর্ঘদিন পর এসি চালালে কয়েকটি কাজ একেবারেই করা যাবে না। জেনে নিন সেগুলো কি-
ফিল্টার পরিষ্কার না করা: এতে এসির এয়ারফ্লো কমে যাবে, ঠা-া কম হবে, বিদ্যুৎ খরচ বাড়বে।
হঠাৎ চালু করে লো টেম্পারেচারে সেট করা: এতে কম্প্রেসরের ওপর বাড়তি চাপ পড়ে এবং দ্রুত নষ্ট হতে পারে।
ওয়্যারিং ও গ্যাস লিকেজ চেক না করা: ফলে এসি নষ্ট হতে পারে বা বিদ্যুৎ বিপদ ঘটতে পারে।
দীর্ঘ সময় এসি বন্ধ রাখার পর সরাসরি হাই পাওয়ারে চালানো: এতে এসির মোটর ও কম্প্রেসরের ক্ষতি হতে পারে।
এসি চালুর আগে করণীয়:
১. বাইরের ইউনিট পরিষ্কার করুন: বাইরের ইউনিটে ধুলা, ময়লা, পাতা বা অন্য কোনো আবর্জনা জমেছে কি না তা দেখে পরিষ্কার করুন। ফ্যান ব্লেডে কোনো ময়লা থাকলে তা মৃদু ব্রাশ বা ভেজা কাপড় দিয়ে মুছে নিন।
২. ফিল্টার পরিষ্কার করুন: দীর্ঘদিন বন্ধ থাকলে ফিল্টারে প্রচুর ধুলা জমে যেতে পারে, যা বাতাস চলাচল বাধাগ্রস্ত করতে পারে। ফিল্টার খুলে পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিন, অথবা প্রয়োজনে নতুন ফিল্টার লাগান।
৩. ইনডোর ইউনিট পরিষ্কার করুন: ভেতরের ইউনিটের ভেন্ট ও ব্লোয়ারে ধুলা জমে থাকলে তা পরিষ্কার করুন। নরম কাপড় দিয়ে এসির সামনের অংশ মুছে নিন।
৪. গ্যাস লিকেজ চেক করুন: দীর্ঘদিন পর চালানোর আগে নিশ্চিত করুন যে এসির গ্যাস লিক হয়নি। গ্যাসের স্বল্পতা থাকলে এসি ঠিকমতো ঠা-া করবে না এবং কম্প্রেসরের ক্ষতি হতে পারে।
৫. ওয়্যারিং ও কানেকশন পরীক্ষা করুন: পাওয়ার সংযোগ ঠিক আছে কি না, তার লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে কি না তা পরীক্ষা করুন।
৬. রিমোট কন্ট্রোল ও ব্যাটারি চেক করুন: অনেক সময় রিমোটের ব্যাটারি নষ্ট হয়ে যায়, তাই নতুন ব্যাটারি লাগিয়ে নিন।
৭. টেস্ট রান দিন: প্রথমবার চালানোর সময় কিছুক্ষণ ফ্যান মোড বা ভেন্টিলেশন মোড দিয়ে চালান, যাতে ভেতরের জমে থাকা ধুলা বের হয়ে যায়। এরপর ধীরে ধীরে কুল মোডে দিন।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।