এসকে সিনহার ব্যাংক হিসাব ও বাড়ি জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাবে দুদক
কারাদ-প্রাপ্ত সাবেক প্রধান বিচারক সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে অবৈধ অর্থ উপার্জন করে এবং যুক্তরাষ্ট্রে তার ছোট ভাই অনন্ত কুমার সিনহার অ্যাকাউন্টে দুই লাখ ৮০ হাজার ডলার পাচার করে। এই টাকায় সেখানে তিনতলা বাড়ি কেনা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার সঠিক তদন্তের স্বার্থে যুক্তরাষ্ট্রে এসকে সিনহা ও অনন্ত সিনহার ব্যাংক অ্যাকাউন্ট ও বাড়ি জব্দের আদেশ দিয়েছে আদালত। গত ২০ ফেব্রুয়ারি এই আদেশ দেওয়া হয়। বাড়ি ও ব্যাংক হিসাব জব্দের জন্য এখন যুক্তরাষ্ট্রে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) (২৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম। তিনি বলেন, এসকে সিনহা ও তার ভাইয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট ও বাড়ি জব্দের আবেদন করা হয়েছিল। আদালত আবেদনটি মঞ্জুর করেছে।
এর আগে তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ও বাড়ি জব্দ চেয়ে গত ২০ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান আদালতে আবেদন করেন। এরপর দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল শুনানি করেন। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মুহম্মদ আছাদুজ্জামান আদালত ব্যাংক অ্যাকাউন্ট ও বাড়ি জব্দের আদেশ দেয়।
আবেদনে বলা হয়, সাবেক প্রধান বিচারক সুরেন্দ্র কুমার সিনহা অবৈধ উপায়ে বিপুল পরিমাণ সম্পদ ও সম্পত্তি অর্জন করেছে। তার একটি অংশ যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হয়েছে।
পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল বলেন, বিদেশে ব্যাংক অ্যাকাউন্ট ও বাড়ি জব্দের আদেশ দিয়েছে আদালত। আদেশটি কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে আদেশটি ইংরেজিতে লিখে বিদেশে পাঠানো হবে। সেখানে ইন্টারপোল, এফবিআই বা অন্য কোনও আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা নেওয়া হবে।
আরও পড়ুন
সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।