এসএসসি পরীক্ষায় কাঙ্খিত ফল না পেয়ে ৬ শিক্ষার্থীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক:
এসএসসি পরীক্ষায় ফেল করায় এবং কাঙ্খিত ফল অর্জন না হওয়ায় দেশের বিভিন্ন স্থানে ছয় শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে গোল্ডেন এ প্লাস পাওয়ায় আত্মহত্যা করে একজন।
এসব আত্মহত্যা ঘটেছে বরিশাল, বগুড়া, কুমিল্লা, দিনাজপুর ও গাইবান্ধায়। এর মধ্যে বরিশালে মারা গেছে দুজন।
স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালের হিজলা, বাবুগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় পাঁচ শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা চালায়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
গোল্ডেন এ-প্লাস না পেয়ে বগুড়ার শেরপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সুমাইয়া আক্তার (১৭) নামের এক শিক্ষার্থী।
অকৃতকার্য হওয়ায় গাইবান্ধার পলাশবাড়ীতে লাবণ্য আক্তার (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
দিনাজপুরের হিলিতে পরীক্ষায় অকৃতকার্য হয়ে বিষপানে রিতা মনি (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়।
কুমিল্লার বুড়িচংয়ে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় প্রভা আক্তার (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।