ঋণের কিস্তি না দেয়ায় অসুস্থ নারীকে তালাবদ্ধ করে রাখলো বিআরডিবি
, ১৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছানী, ১৩৯৩ শামসী সন , ১২ জুলাই, ২০২৫ খ্রি:, ২৮ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
চুয়াডাঙ্গা সংবাদদাতা:
জীবননগরে ঋণের টাকা সম্পূর্ণ পরিশোধ না করতে পারায় এক অসুস্থ নারীকে অফিস কক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর এক মাঠ কর্মকর্তার বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যার দিকে জীবননগর উপজেলা বিআরডিবি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই নারী ১৪ মাস আগে বিআরডিবি থেকে তিন লাখ টাকা ঋণ নিয়েছিলো। কিস্তির মেয়াদ শেষ হওয়ার চার মাস পরও পুরো টাকা পরিশোধ করতে না পারায় সন্ধ্যা ৬টার দিকে তাকে অফিসে তালাবদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ করেছে তার পরিবার।
নুরুন নাহারের ছোট ছেলে নাম না বলে কাঁদতে কাঁদতে জানান, আমার মা অসুস্থ। অনেক কষ্টে আজ ১০ হাজার টাকা নিয়ে অফিসে এসেছিলাম। কিন্তু পুরো টাকা না দিতে পারায় তারা আমার মাকে অফিসের বারান্দায় তালা লাগিয়ে আটকে রেখেছে।
অভিযোগের বিষয়ে বিআরডিবির মাঠ কর্মকর্তা আবেদা খাতুন বলেন, তিনি (নুরুন নাহার) ১৪ মাস আগে ঋণ নিয়েছিলেন, কিন্তু কিস্তির টাকা ফেরত দিচ্ছেন না। অনেকবার বলা সত্তে¦ও টাকা পরিশোধ না করায় আমার ওপর অফিস থেকে চাপ এসেছে, এমনকি আমার বেতনও বন্ধ করে দিয়েছে অফিস।
এ সময় আবেদা খাতুন পুলিশকে বলেন, আমি ওনাকে অফিসে রেখে বাজারে গিয়েছি। তারপর রুমে ফিরে নামাজ পড়েছি, ওষুধ খেয়েছি। এরপর অফিসে এসে দেখি এতো মানুষ।
অফিস কক্ষে তালাবদ্ধ থাকা অবস্থায় নুরুন নাহার বলেন, আমি সব টাকা দিয়ে দেব। এখনই একসাথে সব দেয়া সম্ভব নয় বলে তারা আমাকে আটকে রেখেছে। আমি অসুস্থ বলার পরও আমাকে আটকে রেখে চলে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)