এসএসসিতে শতভাগ ফেল নাটোরের ১০ শিক্ষাপ্রতিষ্ঠানে
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে নাটোরের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এরমধ্যে লালপুর উপজেলায় দুটি, সিংড়া উপজেলায় দুটি, বড়াইগ্রামে তিনটি ও বাগাতিপাড়া উপজেলায় তিনটি প্রতিষ্ঠান রয়েছে।
, ২৭ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১১ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৭ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
যেখানে পাসের হার ৫১ দশমিক ৮৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯ জন। আর দাখিল পরীক্ষায় ৩৭৬ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ১৬১ জন এবং ফেল করেছে ২১৫ জন। যার পাসের হার ৪২ দশমিক ৮১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৫ জন।
এই উপজেলার ফলাফলে সবচেয়ে হতাশাজনক চিত্র দেখা গেছে দাখিল শাখায়। উপজেলার দুটি মাদরাসার কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এরমধ্যে মোহরকয়া দাখিল মাদরাসা (নন-এমপিওভুক্ত) তিনজন পরীক্ষার্থী অংশ নিয়ে তিনজনই অকৃতকার্য হয়েছে। বিলমাড়ীয়া দাখিল মাদরাসা (নন-এমপিওভুক্ত) পরীক্ষায় অংশ নেয়া দুজন পরীক্ষার্থীর দুজনই ফেল করেছে।
অপরদিকে জেলার সিংড়া উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় দুটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এরমধ্যে কলম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ (এমপিওভুক্ত) থেকে ৪২ জন পরীক্ষার্থী অংশ নিলেও তাদের সবাই অকৃতকার্য হয়েছে। বাহাদুরপুর দাখিল মাদরাসা (নন-এমপিওভুক্ত) থেকে ৯ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে।
এছাড়াও বড়সাঁঐল টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ও ফরিদ নগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ থেকে মাত্র একজন করে পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে এবং ঐতিহ্যবাহী চৌগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজের ভোকেশনাল শাখা থেকে ৪৩ জন অংশ নিয়ে মাত্র তিনজন পাস করেছে। এমন ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তীব্র দুশ্চিন্তা দেখা দিয়েছে।
এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, সব প্রতিষ্ঠানের ফলাফল জেলা শিক্ষা অফিসের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
অন্যদিকে জেলার বড়াইগ্রামে তিনটি মাদরাসা থেকে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এরমধ্যে একটি এমপিওভুক্ত হলেও অন্য দুটি মাদরাসা ননএমপিও বলে জানা গেছে।
এবারের দাখিল পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমপিওভুক্ত কুমারখালী আহমদিয়া দাখিল মাদরাসা থেকে ২০ জন এবং নন-এমপিও আটুয়া দাখিল মাদরাসা থেকে ১৮ জন ও কুমরুল দাখিল মাদরাসা থেকে পাঁচজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তবে তাদের কেউ পাস করতে পারেনি।
এ ব্যাপারে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, কোনো প্রতিষ্ঠান থেকে শতভাগ অকৃতকার্য হওয়াটা দুঃখজনক। এসব প্রতিষ্ঠানে তদারকি বাড়িয়ে আগামীতে তারা যেন ভালো ফলাফল করতে পারে সেই উদ্যোগ নেয়া হবে।
জেলার অন্যান্য উপজেলার শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- বাগাতিপাড়া উপজেলার চিথলিয়া উচ্চ বিদ্যালয়, (এমপিওভুক্ত) টেকনিক্যাল অংশ অকৃতকার্য, বাগাতিপাড়া পৌরমহিলা টেকনিক্যাল অ্যান্ড বি এম কলেজ (নন-এমপিওভুক্ত) ও তমালতলা টেকনিক্যাল অ্যান্ড বি, এম কলেজ, (নন-এমপিওভুক্ত)।
এ বিষয়ে নাটোর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুস্তম আলী হেলালী জানান, সামগ্রিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং পরবর্তীতে নির্দেশনা অনুযায়ী এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জাসদের কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিলো পুলিশ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আড়াই কেজি ওজনের রুপালি ইলিশ বিক্রি হলো ১০ হাজার ৪৫০ টাকায়
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যন্ত্রকৌশল থেকে অটোমোটিভ, মাভাবিপ্রবিতে বদলে যাচ্ছে প্রকৌশল শিক্ষার পরিসর
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সরদার গ্রেপ্তার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, এক রাতে অপহৃত ৫ জেলে
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যার শঙ্কা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গভীর রাতে দিল্লির মদিনা মসজিদে বুলডোজার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাসদ কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চট্টগ্রাম বন্দরে বিদেশিদের ইজারার সুযোগ নেই
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সয়াবিন তেল নিয়ে ফের কারসাজি, কী পদক্ষেপ নেবে সরকার?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যুৎ খাতে লোকসান ছাড়াতে পারে ৬০ হাজার কোটি টাকা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












