লোহিত সাগরে কার্গো জাহাজে হুতির হামলা, নিহত ৩
, ২৭ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১১ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৭ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
সামুদ্রিক নিরাপত্তা-সংশ্লিষ্ট সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, লোহিত সাগরে একটি ছোট কার্গো জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়ে থাকতে পারে। তবে প্রাথমিকভাবে জাহাজটির ক্রুদের পরিণতি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
হামলাটি তানজানিয়ার পতাকাবাহী ‘তিহামাহ’ নামের একটি জাহাজে হয়ে থাকলে, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্য সংঘাত নতুন করে ছড়িয়ে পড়ার পর কোনো জাহাজে হুতিদের হামলায় প্রাণহানির এটিই হবে প্রথম ঘটনা।
ইয়েমেনি সূত্রগুলো জানিয়েছে, হামলায় নিহত তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক। জাহাজটি ওমানের সালালাহ বন্দর থেকে জিবুতির দিকে যাচ্ছিল বলে জানা গেছে।
গত মাসে সৌদি আরবের বিরুদ্ধে লোহিত সাগরে নৌ অবরোধ ঘোষণা করে হুতিরা। তাদের দাবি, ইয়েমেনের ওপর অবরোধ আরোপ করেছে রিয়াদ। তবে রিয়াদ এ অভিযোগ অস্বীকার করেছে।
নতুন করে জাহাজে হামলার ঘটনায় লোহিত সাগরের গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। এরই মধ্যে হরমুজ প্রণালি বন্ধ থাকায় আন্তর্জাতিক জাহাজ চলাচল বড় ধরনের চাপের মুখে রয়েছে। বাব আল-মান্দেব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে বিবেচিত হয়।
কে-প্লারের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৩২টি জাহাজ বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচল করেছে। হুতিদের নৌ অবরোধের আগে এই সংখ্যা ছিল প্রতিদিন গড়ে প্রায় ৫০টি। ফলে নতুন হামলা নিশ্চিত হলে জাহাজ চলাচলের ওপর এর প্রভাব আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬: সংসদ সদস্যদের বৈঠক আহ্বান
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামানত ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক ঋণ পাবেন তরুণরা
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসএসসিতে শতভাগ ফেল নাটোরের ১০ শিক্ষাপ্রতিষ্ঠানে
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন পার্বত্য এলাকায় খাদ্য গুদাম নির্মাণ করা হবে: তথ্য উপদেষ্টা
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখ মানুষ
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টাঙ্গাইলে ৬ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে কেউ পাস করেনি
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গলায় বড় দা ধরে এমপির বাড়ি-জমি লিখে নেয়ার অভিযোগে মামলা
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪৮৪, গুলশানেই অর্ধশতাধিক
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিগত সরকার শুধু পাওয়ার স্টেশন করেছে, জ্বালানির ব্যবস্থা করেনি: মন্ত্রী
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান বিশ্বের সামনে নিজেকে ‘অপরাজেয় শক্তি’ হিসেবে প্রমাণ করেছে: আরাঘচি
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)