এলডিসি থেকে উত্তরণ ৬ বছর পেছাতে চায় ব্যবসায়ীদের ১৬ সংগঠন
, ৩০ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৫ আগস্ট, ২০২৫ খ্রি:, ১০ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
২০২৬ সাল থেকে পিছিয়ে দিয়ে ২০৩২ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ দাবি করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। তারা বলছেন, এলডিসি উত্তরণে নির্ধারিত সময়ের চেয়ে বাড়তি তিন বছর এবং ট্রানজেকশন পিরিয়ড হিসেবে তিন বছর চাওয়া হচ্ছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ‘এলডিসি থেকে উত্তরণে: আগামীর চ্যালেঞ্জ’ সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়েছে। যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ জাতীয় পর্যায়ের ব্যবসায়ী সংগঠনগুলো।
ব্যবসায়ীরা মনে করেন, সফল ও টেকসই উত্তরণের জন্য অন্তত তিন থেকে পাঁচ বছরের অতিরিক্ত সময় প্রয়োজন। বাড়তি সময়ের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক আঘাত মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য, আসিয়ান জোট এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তি নিশ্চিত করা যায়।
অনুষ্ঠানে লিখিত বক্তব্যে জানানো হয়, উত্তরণের সঙ্গে আসছে নতুন দায়িত্ব ও ঝুঁকি। এগুলো হচ্ছে-
শুল্কমুক্ত বা ডিউটি-ফ্রি বাজার সুবিধা হারানো: এলডিসির কাতার থেকে উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্যসহ বড় বড় বাজারে বাংলাদেশি পণ্যের ওপর ১২ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ হতে পারে। এর ফলে রপ্তানি ৬ থেকে ১৪ শতাংশ কমে যেতে পারে।
বিশ্ব বাণিজ্য সংস্থার বিশেষ সুবিধার অবসান এলডিসি হিসেবে যে বিশেষ সুবিধাগুলো পাওয়া যেত, যেমন রপ্তানিতে ভর্তুকি ও বাণিজ্যবিষয়ক মেধাস্বত্বের চুক্তি বাস্তবায়নে শিথিলতা, সেগুলো আর পাওয়া যাবে না। ফলে ওষুধশিল্পে পেটেন্টের নিয়ম আরও কঠোর হবে, যা উৎপাদন খরচ বাড়াবে, বাড়াবে ওষুধের দাম।
আরও জানানো হয়, কাঁচামালের উৎসবিধি বা রুলস অব অরিজিন কঠোর হবে। বিশেষ করে তৈরি পোশাক খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বর্তমানে তৈরি পোশাক খাত থেকে দেশের মোট পণ্য রপ্তানি আয়ের ৮১ শতাংশেরও বেশী অর্জিত হয়।
ব্যয়বহুল ঋণ: সহজ শর্তের ঋণ বন্ধ হয়ে যাবে। ফলে বাজারভিত্তিক ঋণ নিতে হবে, এতে করে ঋণ শোধের চাপও বেড়ে যাবে। বাংলাদেশ বিশ্বব্যাংকের আওতাধীন আইডিএর নমনীয় ঋণ বা সফট লোন পাওয়ার সুবিধাও হারাবে।
লিখিত বক্তব্যে ওষুধ শিল্পের বিষয়ে বলা হয়, বাংলাদেশের ওষুধ শিল্প দেশের ৯৮ শতাংশ চাহিদা মেটায়। পাশাপাশি ১৫০টিরও বেশি দেশে বাংলাদেশি ওষুধ রপ্তানি করা হয়। তবে এই খাতের জন্য এখনো পেটেন্ট ছাড় খুব দরকার। যদি অন্তত আরও ৬ বছর প্রস্তুতির সময় না পাওয়া যায়, তবে ক্যান্সার ও ভাইরাসজনিত রোগের মতো গুরুত্বপূর্ণ ওষুধের দাম অত্যধিক বেড়ে যাবে, যা জনস্বাস্থ্য ও রপ্তানি প্রতিযোগিতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।
আরও বলা হয়, বর্তমানে বাংলাদেশ ২০৩৩ সালের ১ জানুয়ারি পর্যন্ত ট্রিপস ওয়েভারের সুবিধা পাচ্ছে (বা এলডিসি থেকে গ্র্যাজুয়েশন না হওয়া পর্যন্ত যেটি আগে ঘটে)। কিন্তু বাংলাদেশ যদি ২০২৬ সালের নভেম্বর মাসে এলডিসি থেকে গ্র্যাজুয়েট হয়, তবে এই হাড় আর থাকবে না। তখন ফার্মাসিউটিক্যাল শিল্পকে পূর্ণ পেটেন্ট আইনের অধীন হতে হবে, যা বড় চ্যালেঞ্জ তৈরি করবে। যেমন: ক্যান্সারের ওষুধ ইমাটিনিব ৩০-৪০ মার্কিন ডলার থেকে বেড়ে মাসে ২,০০০ থেকে ৩,০০০ মার্কিন ডলার হতে পারে। এইচআইভি ওষুধ বছরে ১০০-১৫০ মার্কিন ডলার থেকে বেড়ে ১০ থেকে ১২ হাজার ডলার হতে পারে। বায়োটেক ওষুধও কয়েকগুণ ব্যয়বহুল হয়ে যাবে।
তৈরি পোশাক খাতের বিষয়ে বলা হয়, বাংলাদেশের তৈরি পোশাক খাত দেশের মোট রপ্তানি আয়ের ৮১ শতাংশের বেশি জোগান দেয়। কিন্তু এলডিসি থেকে উত্তরণের পর এই খাতকে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হবে। শুল্কমুক্ত সুবিধা শেষ হবে, উৎপাদন খরচ বাড়বে এবং নিয়মকানুন আরও কঠোর হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়, আইএমএফকে অর্থমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানসিক সমস্যায় আক্রান্তদের ৯২ শতাংশের বেশি চিকিৎসাসেবা নেন না -স্বাস্থ্যমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০৩০ সালের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৫২৭ কোটির বাঁধ টিকল মাত্র দেড় মাস!
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরলে কী হবে হাসিনার, আইন কী বলছে?
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












