এলএনজি আমদানিতে ওমানের সঙ্গে দ্বিতীয় চুক্তি স্বাক্ষর
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২২ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২১ জুন, ২০২৩ খ্রি:, ০৭ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে ওমানের সঙ্গে দ্বিতীয় দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। জি-টু-জি ভিত্তিতে করা এই চুক্তির আওতায় ১০ বছর মেয়াদি অতিরিক্ত ০.২৫ থেকে ১.৫ এমটিপিএ (মিলিয়ন টন পার এনাম) এলএনজি আমদানি করা হবে।
রাজধানীর সোনারগাঁও হোটেলে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি (আরপিজিসিএল) আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে পেট্রোবাংলার বোর্ড সচিব রুচিরা ইসলাম এবং ওমানের পক্ষে ওকিউ ট্রেডিং লিমিটেডের নির্বাহী পরিচালক সাইদ আল মাওয়ালী চুক্তিতে স্বাক্ষর করেন।
উভয় দেশের সরকারি পর্যায়ে ১০ বছর মেয়াদি বছরে এক থেকে দেড় মিলিয়ন টন এলএনজি আমদানির লক্ষ্যে পেট্রোবাংলা ও ওমান ট্রেডিং ইন্টারন্যাশনালের (বর্তমান নাম ওকিউ ট্রেডিং লিমিটেডের) সঙ্গে ২০১৮ সালের ৬ মে এলএনজির সেলস অ্যান্ড পারচেজ এগ্রিমেন্ট (এসপিএ) প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
স্বাক্ষরিত চুক্তির আলোকে ওকিউটি বর্তমানে বছরে এক এমটিপি (১৬ কার্গো) এলএনজি সরবরাহ করছে। জি-টু-জি ভিত্তিতে কোম্পানিটি দ্বিতীয় চুক্তির আওতায় ১০ বছর মেয়াদে (২০২৬ সালে ৪ কার্গো এলএনজি, ২০২৭ থেকে ২০২৮ সাল পর্যন্ত প্রতিবছর ১৬ কার্গো এলএনজি এবং ২০২৯ থেকে ২০৩৫ সাল পর্যন্ত প্রতিবছর ২৪ কার্গো এলএনজি যা কম-বেশি ১.৫ এমটিপিএ এলএনজির সমতুল্য) এলএনজি সরবরাহ করবে।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর কাতার গ্যাসের সঙ্গে ১৫ বছর মেয়াদি (২০১৮-২৩) ১.৮ থেকে ২.৫ এমটিপিএ এলএনজি (বর্তমানে ২.৫ এমটিপিএ, ৪০ কার্গো এলএনজি) এবং চলতি বছরের ১ জুন থেকে কাতার এনার্জি ট্রেডিং এলএলসির সঙ্গে ১৫ বছর মেয়াদি (২০২৬-৪০) দ্বিতীয় চুক্তিতে অতিরিক্ত ১.৫ এমটিপিএ এলএনজি আমদানির চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে বিদ্যমান দুটি চুক্তির আওতায় ৩.৫ থেকে চার এমটিপিএ এলএনজি আমদানি করা হচ্ছে। বিদ্যমান দুটি ভাসমান টার্মিনালের মাধ্যমে সহজেই ৬.৫ এমটিপিএ এলএনজি গ্রহণের সুযোগ রয়েছে। সে হিসেবে আরও ২.৫-৩.০ এমটিপিএ এলএনজি আমদানি করা যেতে পারে। এ ছাড়া মহেশখালীতে ৩য় এফএসআরইউসহ পায়রায় একটি এফএসআরইউ স্থাপনের বিষয়ে নীতিগত অনুমোদন করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












