এমপিও শিক্ষকদের বেতন ইএফটিতে দেয়া নিয়ে সংকট কোথায়?
, ৬ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৯ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৩ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীকে ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে সরকার বেতন দেওয়ার উদ্যোগ নিলেও জটিলতা যেন কাটছেই না। এজন্য উদ্যোগ বাস্তবায়নে প্রস্তুতির অভাবকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। ডাটাবেজ তৈরিতে অপর্যাপ্ত বা ভুল তথ্যের কারণে এমন ভোগান্তি বলে জানিয়েছেন তারা। এমনকি ডাটাবেজে ভেলিডিটেশন বা ভুল সংশোধন প্রক্রিয়ার ধীরগতিকেও দুষছেন অনেকে। তবে, মাদ্রাসা ও কারিগরির এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে প্রস্তুতি সম্পন্ন করে ধাপে ধাপে ইএফটি কার্যকর করা হবে।
প্রথম ধাপে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক-কর্মচারী ডিসেম্বর মাসের বেতন পেলেও এখনও পাননি অনেকে। এরই মধ্যে তারা জানুয়ারির বেতনও প্রাপ্য হয়েছেন। অনলাইনে ডাটা সংশোধন না হলে বাকি শিক্ষক-কর্মচারীরা ফেব্রুয়ারিতেও ডিসেম্বর মাসের বেতন পাবেন না।
অন্যদিকে, গত জানুয়ারি মাসের বেতন দেওয়া শুরু করা যায়নি এখনও। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর জানিয়েছে, আগামী সপ্তাহে জানুয়ারি মাসের বেতন দেওয়া শুরু হবে।
বেসরকারি শিক্ষকরা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, স্কুল-কলেজের তিন লাখ ৮০ হাজার শিক্ষক-কর্মচারীর মধ্যে কিছু শিক্ষক-কর্মচারীর বেতন দেওয়া সম্ভব হবে না। কারণ তাদের ডাটায় ভুল সংশোধন করতে ফেব্রুয়ারি মাস পার হয়ে যাবে। সে কারণে অনেক শিক্ষক-কর্মচারী ডিসেম্বর মাসের বেতন এ মাসেও পাবেন না।
জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (কলেজ-২) নওসের আলী বলেন, জানুয়ারির বেতন শিগগিরই হয়ে যাবে। ডিসেম্বরের বেতন অলরেডি সব প্রায় সবাই পেয়ে গেছেন।
ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান জানান, সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীর বেতন দেওয়া হয়েছে ইএফটির মাধ্যমে। বাকি শিক্ষক-কর্মচারীদের ডাটা ভেলিডিটেশন প্রক্রিয়ায় রয়েছে। এটি শেষ হলে দিতে পারবো দুই সপ্তাহের মধ্যে। তবে যাদের ডাটা ভুল আছে তাদের দিতে সমস্যা হতে পারে।’
জানুয়ারি মাসের বেতন কবে নাগাদ দেওয়া শুরু হবে জানতে চাইলে খন্দকার আজিজুর রহমান জানান, জানুয়ারির বেতন সামনের সপ্তাহে দেওয়া শুরু করতে পারবো। জানুয়ারিরটা দ্রুত হয়ে যাবে, কারণ ডিসেম্বরটা যাদের ক্লিয়ার করতে পেরেছি, সেগুলো দিতে সমস্যা হবে না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমদানিনির্ভরতা কমাতে শুল্ক সুরক্ষা চায় বিটিএমইএ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উচ্চ শিক্ষায় বাংলাদেশীদের বিদেশে পাঠানো অর্থের পরিমাণ তিন গুণের বেশি বেড়েছে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের সভা অনুষ্ঠিত
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৬ দিনে ৪ দফা ‘পুশ-ইন’ চেষ্টা: ৬৪ জনকে ফেরত পাঠাল বিজিবি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজীপুরে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকাসহ ৪ মহানগর ও ২ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যোদ্ধাদের আক্রমণে জ্বলে পুড়ে অঙ্গার হওয়া দখলদারদের সামরিক যান
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজীপুরে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)